দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০১:০৪ পিএম

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু হুমকি মোকাবেলায় এবার এক মাইলফলক পারমাণবিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এ চুক্তির অধীনে ওয়াশিংটন পর্যায়ক্রমে দক্ষিণ কোরিয়ায় তাদের পরমাণু অস্ত্রসজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিউলকে নিজেদের পারমাণবিক পরিকল্পনা কার্যক্রমের অংশ করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। বিনিময়ে দক্ষিণ কোরিয়া তাদের নিজস্ব পরমাণু অস্ত্রের উন্নয়ন কাজ থেকে বিরত থাকবে।

ওয়াশিংটন সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়েওলের সঙ্গে এক বৈঠকের পর একথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউজে বুধবার দুই দেশের প্রেসিডেন্ট এ সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছেন এবং এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় বাইডেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার মৈত্রীকে ‘ইস্পাতকঠিন’ বলে বর্ণনা করেন।

বাইডেন বলেন, আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ইস্পাতকঠিন এবং এই চুক্তিতে পারমাণবিক হুমকি প্রতিরোধের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং দেশটির হাতে মার্কিন নিষেধাজ্ঞার সুস্পষ্ট লঙ্ঘনের মোকাবিলায় এ চুক্তির বিশেষ প্রয়োজন রয়েছে।

image


অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল বলেন, প্রতিরক্ষা বৃদ্ধি, আক্রমণ প্রতিরোধ এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে মিত্রদের রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা 'অভূতপূর্ব' হিসেবে বিবেচিত হবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের সময়ের মতো দক্ষিণ কোরিয়ায় আর পরমাণু অস্ত্র পাঠাতে চায় না। তবে দেশটিতে নিজের সামরিক শক্তি সাময়িকভাবে বাড়াতে চায়। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় এমন সাবমেরিন পাঠাতে চায় যা পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রে সজ্জিত। 

উল্লেখ্য, ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল-সজ্জিত সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর