অভিবাসন পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৪০ পিএম

অভিবাসন আইনে পরিবর্তন এবং ভারত মহাসাগরীয় মায়োট দ্বীপ থেকে উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার মানুষ শনিবার রাজধানী প্যারিসসহ অন্যান্য ফরাসি নগরীতে মিছিল করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রস্তাবিত অভিবাসন নীতির- দমন, কারাবাস ও নির্বাসনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের নাম উল্লেখ করে ফ্রান্সের রাজধানীতে, বিক্ষোভকারীরা ‘দারমানিন আইন বাতিল হোক’ লিখিত একটি ব্যানার নিয়ে মিছিল করেছে।

আয়োজকরা জানান, প্যারিসে অন্তত ২,৩০০ লোক এ বিক্ষোভে অংশ নেয়।

মালির ৩১ বছর বয়সী অনথিভুক্ত আবুবকর বলেন, অভিবাসন বিলটি একটি বর্ণবাদী আইন, যার লক্ষ্য বিদেশীদের অপরাধী করা এবং আরও নির্বাসনের পথে পরিচালিত করা। আইনটি সরকার শরৎ পর্যন্ত স্থগিত করেছে।

সহকর্মীদের সাথে ফ্রান্সে বসবাস এবং কাজ করার উদ্দেশে অফিসিয়াল নথি পাওয়ায় ১৭ মাস যাবত লড়াই করা এক পোস্ট অফিসের সাব-কন্ট্রাক্টর বলেন, সমস্যাটি অভিবাসন নয়, সমস্যা হলো শোষণ ও দুর্বিত্ত  বসরা।

বিক্ষোভকারীরা মায়োটের ফ্রেঞ্চ ইন্ডিয়ান মহাসাগর দ্বীপ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অপারেশন উয়াম্বুশি (ফেরত  নেওয়া)- এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের বর্তমানে যারা বেশিরভাগ প্রতিবেশী কমোরোসের অস্বাস্থ্যকর ঝোপঝাড়ের শহরে অবস্থান করছে তাদের ফেরত পাঠানোরও লক্ষ্য নিয়েছে।

‘কন্ট্রোলিং ইমিগ্রেশন হোয়াইল ইম্প্রুভিং ইনটিগ্রেশন বা একীত্রিকরণের উন্নয়নে অভিবাসন নিয়ন্ত্রণ’ শিরোনামে বিতর্কিত বিলটির লক্ষ্য, বিদেশিদের জন্য বিশেষ করে যারা অপরাধে যুক্ত তাদের নির্বাসনের ব্যবস্থা পাকা করা।

আরও পড়ুন: বাস ও অটোভ্যানের সংঘ‌র্ষে দুইজন নিহত, পাঁচজন আহত

বিলটিতে বহু বছরের বসবাসের অনুমতি দেওয়ার আগে ন্যূনতম ফরাসি ভাষা জানা, বাধ্যতামূলক আঙ্গুলের ছাপ প্রবর্তন ও দীর্ঘমেয়াদী অনুমোদন নবায়নের প্রয়োজনীয়তা কঠোর করবে।

বুধবার, ফরাসী সরকার অভিবাসন বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।


একাত্তর/আরবিএস  
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
দুই দুটি বিশ্বযুদ্ধের নারকীয় তাণ্ডব থেকে অক্ষত বেঁচে ফিরেছিলো ফ্রান্সের ঐতিহাসিক এই ঐতিহ্যবাহী ভবনটি। কিন্তু জীবনযাত্রার চড়া ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ইতিহাসের অন্যতম...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর