গোলাবারুদ না পেলে বাখমুত ছাড়ার হুমকি ওয়াগনার প্রধানের

আপডেট : ০৫ মে ২০২৩, ০৭:০৭ পিএম

দাবি অনুযায়ী গোলাবারুদ না দিলে আগামী বুধবারের মধ্যে ইউক্রেনের বাখমুত শহর থেকে সৈন্য প্রত্যাহারের হুমকি দিয়েছেন রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। 

শুক্রবার নিহত যোদ্ধাদের মরদেহের ভেতর দিয়ে হাঁটার একটি ভিডিও প্রকাশের পর এক বিবৃতিতে তিনি এ হুমকি দেন। প্রিগোজিন তার সিদ্ধান্তকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে দৃঢ়ভাবে নিবদ্ধ করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘শোইগু! গেরাসিমভ! কোথায়...গোলাবারুদ?...আপনারা আপনাদের মেহগনি অফিসে বসে মোটাতাজা হচ্ছেন আর তারা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে এসে জীবন দিচ্ছে’। 

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ প্রায়ই প্রিগোজিনের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

প্রিগোজিন একজন প্রচারপ্রার্থী, এবং সাম্প্রতিক মাসগুলোতে তার প্রভাব আপাতদৃষ্টিতে হ্রাস পেয়েছে। তিনি পূর্বে এমন হুমকি দিয়েছেন যা পরে আর অনুসরণ করেননি। পরবর্তীতে সেগুলিকে কৌতুক এবং সামরিক হাস্যরস বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

গত সপ্তাহে তিনি একজন রাশিয়ান যুদ্ধপন্থী ব্লগারকে বলেন, বাখমুতের ওয়াগনার যোদ্ধাদের বুলেট সরবরাহ শেষের দিকে চলে এসেছে এবং তাদের হাজার হাজার রাউন্ড গোলাবারুদ প্রয়োজন।

যদি অভাব মোকাবেলা করা না হয় তবে তার ভাড়াটেরা হয় পিছু হটতে বাধ্য হবে বা মারা যাবে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন

‘তাহলে, আমাদের আমলারা যাই চান না কেন, বাকি সবকিছু ভেঙে পড়বে’, বলেন তিনি। 

বাখমুত দখলের যুদ্ধে গত কয়েকমাসে হাজার হাজার সৈন্য প্রাণ দিয়েছে বলে ধারণা করা হয়। ওয়াগনার সৈন্য এবং নিয়মিত রাশিয়ান বাহিনী ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে।

প্রিগোজিন বলেছেন, মঙ্গলবারের বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাহিনী ১০ মে পর্যন্ত বাখমুতে থাকতে সম্মত হয়েছে। 

ফেব্রুয়ারিতে তিনি তার মৃত সৈন্যদের আরেকটি ছবি পোস্ট করেন এবং তাদের মৃত্যুর জন্য সেনাপ্রধানদের দায়ী করেন।

আরও পড়ুন: দুইদিনের ব্যবধানে সার্বিয়ায় আবারও বন্দুক হামলা, নিহত আট

সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে ওয়াগনার গ্রুপকে শেল থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি অস্বীকার করলেও, সেই সময়ে তারা সামনের সারিতে সরবরাহ বৃদ্ধি করে সাড়া দিয়েছিল।

নতুন ঘোষণায় সৈন্যদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ১০ মে তারা ‘বাখমুতের অবস্থানগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিটগুলোতে স্থানান্তর করতে এবং ওয়াগনারের অবশিষ্টাংশকে লজিস্টিক ক্যাম্পে প্রত্যাহার করতে বাধ্য হবে’। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর