খালে ভাসছে নোটের স্তূপ, কুড়াতে হুড়োহুড়ি স্থানীয়দের

আপডেট : ০৭ মে ২০২৩, ১২:০৯ এএম

ভারতের বিহার রাজ্যে একটি খালে হঠাৎ করেই ভেসে উঠে নোটের (রুপি) স্তূপ। আর এ দৃশ্য দেখার পরপরই নোট সংগ্রহে দলবেধে খালে নেমে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সরিয়ে খালটি ঘেরাও করে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সাসারামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে খালের পানিতে টাকা ভাসতে দেখে চমকে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খালে নেমে টাকা পকেটে ভরতে শুরু করেন তারা। দেখতে দেখতে বহু মানুষ খালের পানিতে নেমে পড়েন। পরিস্থিতি যখন প্রায় হাতের বাইরে, তখন পুলিশ এসে সবাইকে সরিয়ে দেয়।

এ ঘটনার একাধিক ভিডিও ও ছবি ভারতের সামাজিক মাধ্যমে ছড়িয়েছে পড়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, স্তূপে একশ' এবং দশ রুপির বান্ডিল ছিল। তবে নোটগুলো জাল কিনা এ নিয়ে তাদের সন্দেহ রয়েছে। যদিও অনেকেই দাবি করেছেন, নোটগুলো আসল। 

বিহার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্তূপে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি এবং এসব টাকা কোথায় থেকে এলো তাও নিশ্চিত করা যায়নি। তবে এরইমধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। দ্রুত জানা যাবে আসল ঘটনা।  


একাত্তর/আরবিএস 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর