টাকার অভাবে ব্যাগে ছেলের লাশ ভরে বাড়ি এলেন বাবা

আপডেট : ১৫ মে ২০২৩, ০২:৩৭ পিএম

টাকার অভাবে অ্যাম্বুলেন্স জোগাড় করতে না পেরে মৃত শিশুকে ব্যাগে নিয়ে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে ফিরলেন এক বাবা। মর্মস্পর্শী এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রামপঞ্চায়েতের ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অসীম দেব শর্মার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। পাঁচ মাস পর দুই শিশুই অসুস্থ হয়ে পড়ে। গত ৭ মে তাদের দুই জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওই দুই শিশুকে। গত ১১ মে এক শিশুকে নিয়ে বাড়ি ফিরে আসেন অসীম দেব শর্মার স্ত্রী। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে অন্য শিশুর মৃত্যু হয়। 

টাকার অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেনি অসীম। তাই রোববার ভোরে মৃত সন্তানের লাশ ব্যাগে ভরে শিলিগুড়ি থেকে বেসরকারি বাসে উঠে রায়গঞ্জ এসে পৌঁছান। সেখান থেকে আরেকটি বাসে চেপে কালিয়াগঞ্জে পৌঁছান। 

অসীম পেশায় একজন শ্রমিক। তিনি বলেন, চিকিৎসা করাতে গিয়ে সব টাকা শেষ হয়ে গিয়েছে। ছেলের মৃতদেহ নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হতো ৮ হাজার টাকা। কিন্তু টাকা তো নেই। তাই কাঁধের ব্যাগে ছেলের লাশ ভরে নিয়ে শিলিগুড়ি থেকে বাসে উঠি। কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড়ে নামার পর গৌরাঙ্গ দাস নামে একজনের সঙ্গে যোগাযোগ করি। তিনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। তাতেই বাড়ি ফিরি।

বিজেপি কর্মী গৌরাঙ্গ দাস বলেন, এটা খুবই কষ্টদায়ক ঘটনা। ঘটনার খবর পেয়ে রাজনৈতিকভাবে নয়, মানবিকতার খাতিরে একটি অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছি। যেন মৃত শিশুটিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে পারে তার অসহায় বাবা।

অন্যদিকে, এ নিয়ে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি নিতাই বৈশ্য বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। আগে জানতে পারলে অবশ্যই ব্যবস্থা নিতাম।


একাত্তর/এআর

কলকাতার এক হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গজুড়ে দানা বেধেছে তীব্র আন্দোলন। এমন পরিস্থিতির মধ্যেই এবার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শিলিগুড়িতে।
ভারতের বিহার রাজ্যে একটি খালে হঠাৎ করেই ভেসে উঠে নোটের (রুপি) স্তূপ। আর এ দৃশ্য দেখার পরপরই নোট সংগ্রহে দলবেধে খালে নেমে পড়েন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সরিয়ে খালটি...
বিশ্বজুড়ে ক্রিপ্টো বাজারে চলছে অস্থিরতা। এরইমধ্যে বিশ্বের একাধিক দেশে বিপাকে পড়েছেন এ মুদ্রা ব্যবহারকারীরা। সবশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি জেনেসিস গ্লোবাল...
টাকা পয়সা ধার করা খারাপ। ধার করে আর যাই হোক ধনী হওয়া যায় না। ধার নিয়ে এমন ধরনের কথা প্রচলন আছে যুগ যুগ ধরে। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণ করলেন এক তরুণ।বন্ধু, আত্মীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর