আন্দোলনের মধ্যেই শিলিগুড়িতে ধর্ষণের শিকার কিশোরী

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম

কলকাতার এক হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা পশ্চিমবঙ্গজুড়ে দানা বেধেছে তীব্র আন্দোলন। এমন পরিস্থিতির মধ্যেই এবার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শিলিগুড়িতে।

ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্রই এক কিশোরসহ দুইজনকে নিউ জলপাইগুড়ি (এনজেপি) পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। খবর আনন্দবাজার’র।

পুলিশ জানায়, অভিযুক্ত দুইজন ভুক্তভোগী কিশোরীর পূর্বপরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুইজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন কিশোরী। এরপর কাওয়াখালি এলাকায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন অভিযুক্তরা। ঘটনার পর বাড়ি ফিরে মেয়েটি তার পরিবারকে নির্যাতনের পুরো ঘটনা জানায়। 

এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েই মাঠে নামে পুলিশ এবং অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে এনজেপি পুলিশ। 

শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর জানান, ‘ধৃতরা মেয়েটির পরিচিত। ধর্ষণের অভিযোগের ভিত্তিতে দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে এক কিশোর রয়েছে।’

 

একাত্তর/জো
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর