ক্রিপ্টো বাজারে অস্থিরতা, দেউলিয়া আরেক মার্কিন কোম্পানি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ পিএম

বিশ্বজুড়ে ক্রিপ্টো বাজারে চলছে অস্থিরতা। এরইমধ্যে বিশ্বের একাধিক দেশে বিপাকে পড়েছেন এ মুদ্রা ব্যবহারকারীরা। সবশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি জেনেসিস গ্লোবাল ক্যাপিটালসহ আরও দুটি সংশ্লিষ্ট ক্রিপ্টো কোম্পানি দেউলিয়া সুরক্ষার জন্য নিউয়ার্কের একটি আদালতে আবেদন করেছে। নেতৃস্থানীয় মার্কিন ক্রিপ্টো কোম্পানি ‘এফটিএক্স’ দেউলিয়া হওয়ার পর একই সংকটে পড়েছে এ কোম্পানি দুটি। 

স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আদালতে জেনেসিস গ্লোবাল হোল্ডকো এবং ঋণদান ইউনিট জেনেসিস এশিয়া প্যাসিফিক দেউলিয়া সুরক্ষার জন্য এ আবেদন জানায়। খবর রয়টার্সের। 

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, জেনেসিস তার সমস্ত ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের জন্য মূল্য সর্বাধিক করার লক্ষ্যে এবং ভবিষ্যতের জন্য ব্যবসাকে আরও শক্তিশালী করতে এ কৌশলগত পদক্ষেপ নিয়েছে। 

গত নভেম্বরে ক্রিপ্টো কোম্পানি ‘এফটিএক্স’ দেউলিয়া হওয়ার কারণে ক্রিপ্টো মুদ্রার বাজারে নিম্ন তারল্যসহ সাম্প্রতিক মাসগুলোতে এই খাতের অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতিকে দায়ি করেন এ কোম্পানির কর্মকর্তারা।

আদালতের নথিতে দেখা যায়, জেনেসিস গ্লোবাল ক্যাপিটালের ঋণের পরিমাণ আনুমানিক একশ' থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের মধ্যে এবং ঋণদাতার সংখ্যা এক লাখেরও বেশি।

এদিকে, ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি ‘ব্লকফাই’ও গত নভেম্বরে দেউলিয়া সুরক্ষার জন্য আবেদন জানিয়েছিল।

আবার, চলতি মাসে ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কথা উল্লেখ করে নেতৃস্থানীয় ক্রিপ্টো মুদ্রা বিনিময় কোম্পানি ‘কয়েনবেইস’ও জাপানে তাদের ব্যবসা স্থগিত করেছে।

ক্রিপ্টোকারেন্সি হল বাইনারি উপাত্তের একটি সংকলন যা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। অর্থাৎ এ ডিজিটাল মুদ্রার অস্তিত্ব শুধুমাত্র ইন্টারনেট জগতেই বিদ্যমান। এটি ব্যবহার করে শুধু অনলাইনেই লেনদেন করা যায়।

২০১৭ সাল থেকে শেয়ার বাজারের মতো এটিও একটি উঠতি বাজারে পরিণত হয়েছে।


একাত্তর/আরবিএস  

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর