রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রকম্পিত কিয়েভ

আপডেট : ১৬ মে ২০২৩, ০৪:৫৫ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। 

সোমবারের এ হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। খবর: বিবিসি।

তবে রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিতের দাবি করেছে দেশটি। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠে রাজধানী কিয়েভ। স্থানীয় সময় রাত ২টা ৩০ এর দিকে কিয়েভজুড়ে হামলার সতর্ক সংকেত শোনা যায়। আঘাত হানার দুই ঘণ্টার পর সংকেত তুলে নেওয়া হয়। এ নিয়ে চলতি মাসে অষ্টম দফায় কিয়েভে বড় পরিসরে হামলা চালালো মস্কো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনলাইনে এমন বার্তা পাঠিয়ে আশ্বস্ত করে কর্তৃপক্ষ।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি দাবি করেন, উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে কিয়েভ আক্রমণ করেছে রাশিয়া। আকাশ, সমুদ্র এবং স্থলভিত্তিক ১৮টি ক্ষেপণাস্ত্র ছুড়ে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, স্বল্প সময়ে অনেকগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যদিও শত্রুপক্ষের অধিকাংশ হামলা প্রতিহত করেছে তাদের দক্ষ যোদ্ধারা।

আরও পড়ুন: মোখার তাণ্ডবে রাখাইনে কয়েক’শ মৃত্যু হতে পারে

ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে সুরক্ষায় কিয়েভের বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর