ভারতে ৫০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

আপডেট : ১৭ মে ২০২৩, ১০:৫১ পিএম

বিশ্ববাজারে মন্দার প্রভাবে অ্যামাজন ইন্ডিয়ার ৫০০ কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানব সম্পদ, সহায়তা বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।

চলতি বছরের মার্চে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ই-কমার্স কোম্পানি অ্যামাজন। প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়। তারই অংশ হিসেবে এ কর্মী ছাটাই করা হচ্ছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে, কোম্পানি প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পরে কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এ ঘোষণা করেছিলেন। 

সেসময় অ্যান্ডি জ্যাসি জানান, কোম্পানি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। তবে অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন: তাড়া খেয়ে অল্পের জন্য বেঁচে গেলেন প্রিন্স হ্যারি ও মেগান

অদূর ভবিষ্যতে চলমান অনিশ্চয়তার প্রেক্ষিতে তারা তাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি।


একাত্তর/জো

বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ন্ত্রণে আনতে নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭।
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে উপসাগরীয় দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ইরান।
রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি পাঁচ শতাংশ বেড়ে গেছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর