রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম

রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি পাঁচ শতাংশ বেড়ে গেছে। এই নতুন নিষেধাজ্ঞার পর ভারতও রাশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে তেল আমদানি ‘বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার’ পরিকল্পনা করছে।

এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে তেলের দাম বিশ্ব বাজারে আরো বাড়তে পারে এবং এর অর্থনৈতিক প্রভাব ব্যাপক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রাশিয়ার প্রধান দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ বেড়েছে। বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য বেড়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৯৮ ডলার হয়েছে, যা ৫ দশমিক ৪ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের পরিশোধনাগারগুলোকে বিকল্প খুঁজতে হবে। নয়তো পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে তারা। তবে এ নিষেধাজ্ঞা দিয়ে ট্রাম্প তেমন কোন সুবিধা করতে পারবে না বা তার উদ্দেশ্য সফল হবে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো তেলের সরবরাহ ও চাহিদায় বড় ধরনের পরিবর্তন আনতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। গত সাড়ে তিন বছরে রাশিয়ার ওপর যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার কোনোটিই উৎপাদন বা রাজস্বে তেমন প্রভাব ফেলতে পারেনি।

তেল খাতের সংশ্লিষ্ট সূত্র মতে, নতুন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় তেল পরিশোধনাগারগুলো রুশ তেল আমদানি ব্যাপকভাবে কমাতে পারে। ভারতের সবচেয়ে বড় বেসরকারি রিফাইনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্পূর্ণভাবে রুশ তেল কেনা বন্ধ করার পরিকল্পনা করছে। রসনেফটের সঙ্গে তাদের বড় আকারের দীর্ঘমেয়াদি চুক্তিও স্থগিত করার পরিকল্পনা রয়েছে।

রিলায়েন্সের এক মুখপাত্র বলেন, রুশ তেল আমদানির পুনর্বিন্যাস প্রক্রিয়া চলছে এবং কোম্পানিটি ভারতের সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করবে।

একইভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামও তাদের বাণিজ্যিক নথি পর্যালোচনা করছে, যাতে রসনেফট বা লুকওয়েল থেকে সরাসরি কোনও সরবরাহ না আসে।

তবে ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের কারণে সরবরাহ উদ্বৃত্তের আশঙ্কায় তেলের দামের ঊর্ধ্বগতি কিছুটা সীমিত থাকে। ইউবিএসের পূর্বাভাস অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম নিকট ভবিষ্যতে ব্যারেলপ্রতি ৬০ থেকে ৭০ ডলারের মধ্যে ঘোরাফেরা করবে।

মার্কিন জ্বালানি তথ্য সংস্থা ইআইএ জানিয়েছে, দেশটিতে গত সপ্তাহে অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেলের মজুত কমেছে, যা পরিশোধন কার্যক্রম ও জ্বালানির চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর