কিয়েভে চলতি মাসে রাশিয়ার নবম মিসাইল হামলা

আপডেট : ১৮ মে ২০২৩, ০৬:০৮ পিএম

চলতি মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে নবম বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার কিয়েভে সর্বশেষ হামলায় রাশিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অনুসন্ধান ড্রোন ব্যবহার করেছে বলে রাজধানীর সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে। 

কিয়েভের কর্তৃপক্ষ বলেছে, সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে ধারণা তাদের। তবে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ দুটি জেলায় কিছু ক্ষতি করেছে।

ওডেসার ব্ল্যাক সি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া ভিনিৎসিয়া, খমেলনিটস্কি এবং জিতোমিরের মধ্য-পশ্চিমাঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাতভর রাশিয়ার নিক্ষেপ করা ৩০টির মধ্যে ২৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এদিকে, শস্য বহনকারী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে সিমফেরোপল এবং সেভাস্তোপল শহরের মধ্যে রেল ট্রাফিক স্থগিত করা হয়। সিমফেরোপল ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপের আঞ্চলিক রাজধানী, যা ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়। 

আরও পড়ুন: শস্য চুক্তির মেয়াদ বাড়ালো রাশিয়া-ইউক্রেন

মস্কো-স্থাপিত আঞ্চলিক পার্লামেন্টের প্রধান ভ্লাদিমির কনস্টান্টিনভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এ ঘটনার তদন্ত চলছে।

বুধবারের গোলাগুলিতে খেরসনের কাছে কমপক্ষে আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।


একাত্তর/এসজে

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর