জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পেল আরও আট দেশ

আপডেট : ১৯ মে ২০২৩, ০৫:৫১ পিএম

আয়োজক দেশ জাপান আমন্ত্রণ তালিকা বড় করে আরও আটটি দেশকে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ করেছে।

অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কোমোরোস এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের প্রতিনিধি হিসেবে কুক দ্বীপপুঞ্জকে আমন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে তারা। ফলে চলমান সম্মেলনে ১৫টি দেশ অংশ নিচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়া হিসেবে সম্মেলনের আয়োজক দেশ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার লক্ষ্য যুক্তফ্রন্ট গঠন।

তবে বিশ্লেষকরা বলছেন, সদস্য দেশের বাইরে আমন্ত্রণ পাওয়া অতিরিক্ত অতিথিরা সেই লক্ষ্য অর্জন আরও কঠিন করে তুলতে পারে। কারণ এসব অনেক দেশের সঙ্গে রাশিয়া ও চীনের জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: প্রায় এক যুগ পরে সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট

শুক্রবার জাপানের হিরোশিমায় বসেছে জি-৭ ২০২৩ সম্মেলন। তিনদিনের এই সম্মেলন চলবে রোববার পর্যন্ত। বিশ্বের সাত ধনী রাষ্ট্রের শীর্ষ নেতারা বার্ষিক এ বৈঠকে মিলিত হচ্ছেন। জাপান এবারের সম্মেলনের আয়োজক।


একাত্তর/জো

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর