সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রিত বিজেপিবিরোধী সব দল

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:২৬ পিএম

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য বিজেপিবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস। 

শনিবার কর্ণাটকে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আমন্ত্রণ জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মতো শীর্ষ রাজনৈতিক নেতাদের।

অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার কথা জানানো হলেও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না। তার বদলে কর্ণাটক যাবেন লোকসভার এমপি কাকলি ঘোষ দস্তিদার। 

গত ১৩ মে কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। কিন্তু তার ইস্তফার পর পাঁচদিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেননি। 

মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন এই নিয়ে টানাপোড়েনের কারণে পিছিয়ে দিতে হয় শপথ গ্রহণের নির্ধারিত দিন। অবশেষে বৃহস্পতিবার জট কাটে। কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া।

আরও পড়ুন: হঠাৎ সৌদি আরবে উপস্থিত জেলেনস্কি

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অনুষ্ঠানে বিজেপিবিরোধী জোটের নেতাদের ডাক পাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মমতা এবং অখিলেশ দুজনই বিজেপিবিরোধী জোট গঠনের পক্ষপাতী। 

তাদের দুজনেরই দাবি, যে দল যেখানে শক্তিশালী, সেই দল সেখানে বিজেপির বিরুদ্ধে লড়বে। 

ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে কংগ্রেস বুঝিয়ে দিতে চাইছে ভারতে কংগ্রেসের শক্তি এখনও একমাত্র বৃহৎ বিরোধী রাজনৈতিক শক্তি। আঞ্চলিক দলগুলোর জোট কংগ্রেসকে ছাড়া কখনও সফল হবে না। 


একাত্তর/এসজে

কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রী বিজয় থালাপাতির ব্যক্তিগত স্টাফ হিসেবে এক জ্যোতিষীকে নিয়োগ দিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে...
তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের পর সৌজন্যের এক বিরল ছবি দেখা গেল চেন্নাইয়ের আলওয়ারপেটে। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক একদিন পরেই প্রাক্তন...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর