এল সালভাদরে ফুটবল স্টেডিয়ামে পদদলনে নিহত ১২

আপডেট : ২১ মে ২০২৩, ০১:৩২ পিএম

এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রোববার পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের সবার বয়স ১৮ বছরের বেশি।

মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা এবং সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। খেলা শুরু হওয়ার ১০ মিনিট পরই ম্যাচটি স্থগিত করা হয়।

গেট বন্ধ হওয়ার পর বিপুল সংখ্যক ভক্ত অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে পদদলিত হওয়ার পর এই বিপর্যয় ঘটে বলে জানা গেছে।

প্রেসিডেন্সির প্রেস সেক্রেটারির টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে, প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে রয়েছেন এবং গুরুতর অবস্থায় দুই ভুক্তভোগীকে সান রাফায়েল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এল সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি এক টুইটবার্তায় বলেছেন, সরকার আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঠানোর সাথে স্টেডিয়ামে কাছাকাছি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স মোতায়েন করেছে।

মেডিকেল টিমের কাজ সহজ করার জন্য জনসাধারণকে সতর্কতার সাথে এলাকাটি খালি করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মেক্সিকোতে গোলাগুলিতে নিহত ১০, আহত ৯

একটি সংক্ষিপ্ত বিবৃতিতে সালভাদোরান সকার ফেডারেশন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।

এর আগে, শনিবার সালভাদোরান লিগের একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফুটবল ভক্তরা একটি অ্যাক্সেস গেট ভেঙে ফেললে বেশ কিছু লোক আহত হয়। 


একাত্তর/এসজে

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
পাকিস্তানের করাচিতে একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এন্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর