বাখমুত নিয়ে জেলেনস্কির মন্তব্যে বিভ্রান্তি

আপডেট : ২২ মে ২০২৩, ০৩:৩৯ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত শহর এখন শুধু ইউক্রেনীয়দের হৃদয়ে। যদিও, রোববার জেলেনস্কির এমন মন্তব্যের পর কিয়েভ দাবি করেছে, শহরটির নিয়ন্ত্রণ নিয়ে এখনো লড়াই চলছে।

জাপানে জি-সেভেন জোটের সম্মেলনে জেলেনস্কিকে জিজ্ঞেস করা হয়, রাশিয়া বাখমুত পুরোপুরি দখলের দাবির পর, শহরটি কি এখনো ইউক্রেনের হাতে রয়েছে। জবাবে সাংবাদিকদের বলেন, তিনি তা মনে করেন না। জেলেনস্কি বলেন, বাখমুত আমাদের হৃদয়ে আছে। 

পরে অবশ্য জেলেনস্কির প্রেস সেক্রেটারি সের্গেই নাইকিফোরভ এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, প্রেসিডেন্ট ওই প্রশ্নের একটি ভিন্ন অংশের উত্তর দিচ্ছিলেন। তিনি লিখেন, সাংবাদিকের প্রশ্ন ছিলো, রাশিয়ানরা বলেছে তারা বাখমুত দখলে নিয়ে নিয়েছে। সেই অংশে প্রেসিডেন্টের উত্তর ছিলো, আমি তা মনে করি না। এভাবে প্রেসিডেন্ট আসলে বাখমুতের দখল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, যোগ করেন সের্গেই নাইকিফোরভ।

শনিবার রাশিয়া দাবি করে, তারা ইউক্রেনীয় শহরটি পুরোপুরি দখল করেছে। দাবি সঠিক হলে, এর মাধ্যমে ১৫ মাসের সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত লড়াইয়ের অবসান হবে। ইতোমধ্যে বাখমুতের বেশিরভাগ অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে। জেলেনস্কির ভাষায়, এটি ট্র্যাজেডি। এ জায়গায় আর কিছুই অবশিষ্ট নেই। এখানে মূলত ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা যুদ্ধ চালিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর