ঘূর্ণিঝড়ের রেশ না কাটতেই মিয়ানমারে ভূমিকম্প

আপডেট : ২২ মে ২০২৩, ০৬:১৭ পিএম

একেই বলে, মরার উপর খাঁড়ার ঘা। ঘূর্ণিঝড় মোখায় বিধ্বস্ত হবার পর মিয়ানমারে এবার আঘাত হেনেছে ভূমিকম্প।

সোমবার সকাল সোয়া আটটার দিকে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে চার দশমিক পাঁচ। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিয়ানমারের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এসব খবর দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিলো ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। এনিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার।

এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিলো। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪ দশমিক ২।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।

আরও পড়ুন: কাশ্মীরে শুরু জি-২০ সম্মেলন, নেই চীন পাকিস্তান

চলতি মাসেই অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা লণ্ডভণ্ড করে দেয় মিয়ানমারের রাখাইন রাজ্য। ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়িঘর, সড়ক ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। দেশটির উত্তর-পশ্চিম মিয়ানমারে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় কাজ করা জাতিসংঘের একটি মানবিক গোষ্ঠী জানিয়েছে দেশটিতে ঘূর্ণিঝড় মোখায় ‘শত শত’ লোক নিহত হয়েছে এবং কিছু রোহিঙ্গা শিবির ধ্বংস হয়ে গিয়েছে।


একাত্তর/আরএ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর