কাশ্মীরে শুরু জি-২০ সম্মেলন, নেই চীন-পাকিস্তান

আপডেট : ২২ মে ২০২৩, ০৬:৫৫ পিএম

নজিরবিহীন নিরাপত্তায় ভূস্বর্গখ্যাত ভারতের কাশ্মীরে শুরু হয়েছে তিন দিনের জি-২০ সম্মেলন। তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জি–২০ দেশগুলোর পর্যটন সম্মেলনে যোগ দিচ্ছে না বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ চীন ও পাকিস্তান।

চীন ও পাকিস্তানের আপত্তির পরও জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে শুরু হয় জি-২০ বৈঠক। গ্রুপটির পর্যটন বিষয়ক কমিটির প্রতিনিধিরা সোমবার বৈঠক শুরু করেন। এটি আগামী বুধবার পর্যন্ত চলবে। চীন ও পাকিস্তান এটিকে বিতর্কিত অঞ্চল উল্লেখ করে আপত্তি জানিয়েছিল।

জি-২০ বৈঠকের সময় সন্ত্রাসী হামলার সম্ভাবনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নিয়ে দু’টি স্বতন্ত্র কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে ভারত সরকার। তারপর থেকেই জম্মু ও কাশ্মীরের চলছে ব্যাপক উন্নয়ন। 

বৈঠকটিতে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জি নিউজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকে চীনের পাশাপাশি তুরস্ক ও সৌদি আরব অংশ নিচ্ছে না। বৈঠক উপলক্ষে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শ্রীনগরকে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। এছাড়া ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে সংশ্লিষ্ট এলাকায়।

বৈঠকে প্রথম দিনের বিষয় ছিলো, কাশ্মীর ও সিনেমা শিল্প। সেখানে ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও জম্মুর ভূমিপুত্র তথা উধমপুরের সংসদ সদস্য জিতেন্দ্র সিং বলেন, এখানে এই বৈঠক হচ্ছে, যা প্রমাণ করে গত কয়েক বছরে কতটা বদল এসেছে আবহাওয়ায়।

তিনি আরও বলেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কাশ্মীরে কত না ছবির শুটিং হয়েছে। কিন্তু, আচমকা ১৯৯০ সাল থেকে তা থমকে যায়। আবার সেই সময় ফিরে এসেছে। সিনেমার মধ্য দিয়ে এখানকার অর্থনীতিকে চাঙ্গা করার সময় এসেছে।

দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবীর ছেলে রামচরণ বলেন, আমার বাবা কাশ্মীরের গুলমার্গ ও সোনমার্গে কত সিনেমার শুটিং করেছেন। আমিও এই অডিটোরিয়ামেই ২০১৬ সালে শুটিং করেছি। কাশ্মীর আমাকে যেন জাদু করে রাখে। এদিন মঞ্চে তিনি বিখ্যাত নাট্টু নাট্টু বাজনার সঙ্গে নেচেও দেখান।


একাত্তর/এআর

গোটা বিশ্বের চোখ এখন চীনের রাজধানীতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বহু প্রতীক্ষিত বেইজিং সম্মেলনটি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি করেছে।...
দীর্ঘ যাত্রা শেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারে বেইজিংয়ে পৌঁছেছেন। ইরানের সাথে আলোচনা শুরু করতে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে চীনের ওপর...
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর