নতুন সঙ্গীর সাথে বাগদান সারলেন জেফ বেজোস

আপডেট : ২৩ মে ২০২৩, ০৭:০৯ পিএম

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের চার বছর পর নতুন সঙ্গীর সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বের অন্যতম ধনী ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এবার জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজনকে বেছে নিয়েছেন, যিনি জনহিতৈষী কাছে নিজেকে যুক্ত রেখেছেন।  

ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেফ বেজোস ও তার সঙ্গী লরেন সানচেজ বাগদান করেছেন। তবে বিয়ের বিষয়ে এই দম্পতির কোনো পরিকল্পনা সিএনএন তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। 

ফোর্বসের তালিকায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা এখনো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তিন নম্বরে রয়েছেন। তার সম্পদের মূল্য ১১৪ বিলিয়ন ডলার। 

২০১৯ সালে বিচ্ছেদের পর তার প্রথম স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস বিবাহ বিচ্ছেদ থেকে ৩৭ বিলিয়ন ডলার পেয়েছিলেন, যার অর্ধেকই তিনি দান করার ঘোষণা দিয়েছিলেন। 

জেফ বেজোসের অ্যামাজন এক সময় অনলাইনে পুরনো বই বিক্রি করতো। কিন্তু সেই কোম্পানির মূল্য এখন ট্রিলিয়ন ডলার। পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন কেনাবেচার প্লাটফর্ম। খুচরা কেনাবেচার ৩৭ শতাংশই এখন অ্যামাজনের দখলে। 

নতুন যে সঙ্গীর সাথে জেফ বেজোস ঘর বাঁধছেন সেই লরেন সানচেজ মোটেও ব্যবসায়ী জগতের মানুষ না। একসময় ছিলেন সম্প্রচার সাংবাদিক। সাংবাদিকতার জন্য পেয়েছিলেন এমি পুরষ্কার। হেলিকপ্টার চালানোয় পারদর্শিতা রয়েছে। বর্তমানে নিজেকে জনহিতৈষী কাজে জড়িত রেখেছেন। 

ম্যাকেঞ্জির সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালেই তাদের সম্পর্কের বিষয়টি প্রথম জনসমক্ষে এসেছিল। বেজোস ও সানচেজ ডেটিং শুরু করেছিলেন। তবে বিভিন্ন ইভেন্টে ছবি তোলা ছাড়া তাদের জীবনের বেশিরভাগই ঘটনাই গোপন রেখেছেন।

২০২২ সালে বেজোসের ওয়াশিংটনের বাড়িতে সিএনএনের মুখোমুখি হয়েছিলেন এই দম্পতি। তখন বেজোসের বিশাল সম্পদ জনহিতকর কাজে কৌশলগত ভাবে দেওয়ার কথা তুলেছিলেন তিনি। 

সানচেজ যেহেতু জনহিতৈষী কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, তাই যখন তাদের দাতব্য প্রচেষ্টার কথা আসে তখন সানচেজ বলেছিলেন তারা ‘সত্যিই দুর্দান্ত সতীর্থ’। 

আর সানচেজকে বেজোস বর্ণনা করেছেন ‘সবচেয়ে উদার, সবচেয়ে বড় মনের ব্যক্তি’ হিসেবে। লরেন সানচেজকে ‘একজন অনুপ্রেরণা’ হিসেবেও অভিহিত করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা। 

বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী শুধু অ্যামাজনেই সীমাবদ্ধ থাকেননি। তিনি স্পেস কোম্পানি ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা এবং ২০২১ সালে ব্লু অরিজিনের একটি নিউ শেফার্ড রকেটে মহাকাশ ভ্রমণ করেন তিনি। 

হেলিকপ্টারের পাইলট সানচেজ সিএনএনকে বলেছেন যে, তিনিও আগামী বছরগুলিতে মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছেন। নারীদের একটি দলের সঙ্গে তিনি এই ভ্রমণ করবেন। 

ম্যাকেঞ্জির সঙ্গে বেজোসের বিচ্ছেদের আগে ২৫ বছর সংসার করেছেন তারা। তাদের রয়েছে চারটি সন্তান। সানচেজেরও তিনটি সন্তান রয়েছে আগের সংসারে। ২০১৯ সালে বিচ্ছেদের আগে হলিউড এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেলের সঙ্গে ১৩ বছর সংসার করেছেন সানচেজ। 


একাত্তর/আরবি 

ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
ব্যবসা প্রসারের সঙ্গে সঙ্গে নিজের সম্পত্তিও সমানতালে বাড়িয়ে চলছেন জেফ বেজোস। ব্লুমবার্গের এক প্রতিবেদন জানাচ্ছেন, মিয়ামির নৈসর্গিক দ্বীপ ইন্ডিয়ান ক্রিক আইল্যান্ডে ছয় শয়নক্ষের একটি ম্যানসন কিনেছেন...
স্বর্ণের প্রতি আকর্ষণ দেশ, কাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে, যা সহজে দুর করা যায় না। তাইতো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানের...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁকে হঠিয়ে এই তালিকায় শীর্ষে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর