মাস্ককে হটিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী বোজেস

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৪:৩০ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁকে হঠিয়ে এই তালিকায় শীর্ষে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সে গতকাল সোমবার এই রদবদল হয়েছে। জানা গেছে, ৯ মাসের বেশি সময় পর ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারালেন ইলন মাস্ক। আর দুই বছর পর এই তালিকার শীর্ষস্থানে ফিরলেন জেফ বোজেস। তৃতীয় স্থানে আছেন বার্নার্ড আরনল্ট।

বিজনেস ইনসাইডার জানিয়েছে, ২০২১ সালে সবশেষ বেজোস ধনীদের তালিকার শীর্ষে ছিলেন। যদিও এখন আর অ্যামাজনের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে যুক্ত নন তিনি। অ্যামাজনের শেয়ারের দাম এ বছরের শুরু থেকে ১৭ শতাংশ এবং গত বছরের তুলনায় ৯০ শতাংশ বেড়েছে। এ থেকে উপকৃত হয়েছেন তিনি।

বোজেস আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিলেও এখনও এককভাবে অ্যামাজনের সবচেয়ে বেশি শেয়ারের মালিক। অ্যামাজনের শেয়ারের দাম এ বছরের শুরু থেকে ১৭ শতাংশ এবং গত বছরের তুলনায় ৯০ শতাংশ বেড়েছে। বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার।

আর, ইলন মাস্কের সম্পদ ১৯৮ বিলিয়ন ডলার। সোমবার টেসলার শেয়ারের ৭.২ শতাংশ দরপতন হয়। ব্লুমবার্গ বলছে, এর জেরে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে গতকাল বেজোসের মোট সম্পদের পরিমাণ ছিল ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এর মধ্যেই কাঁটা ঘায়ে লবণের ছিটা দিতে আদালত জানুয়ারিতে টেসলার সঙ্গে মাস্কের পারিশ্রমিক চুক্তি বাতিল করেছে, যার মোট মূল্যমান ছিল ৫৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। এক্স ও স্পেস এক্সের প্রধান নির্বাহী মাস্ক টেসলার সঙ্গে ২০১৮ সালে এই চুক্তি করেছিলেন।

নিউইয়র্কের ম্যানহাটনভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার্স ইনডেক্সে এলভিএমএইচ গ্রুপের ফরাসি প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নার্ড আরনল্ট ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন। চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ (১৭৯ বিলিয়ন ডলার) ও বিল গেটস (১৫০ বিলিয়ন ডলার)। ভারতের মুকেশ আমবানি (১১৫ বিলিয়ন) ও গৌতম আদানি (১০৪ বিলিয়ন) আছেন যথাক্রমে ১১ ও ১২তম অবস্থানে।

 

এআর
ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর