যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে দানবীয় টাইফুন

আপডেট : ২৪ মে ২০২৩, ০৩:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে আঘাত হানতে যাচ্ছে দানবীয় শক্তির টাইফুন মাওয়ার। প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দ্বীপটি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

গুয়ামের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অফিস সূত্রে সিএনএনের জানিয়েছেন, টাইফুনটি ক্যাটাগরি-৪ হারিকেনের সমতুল্য মারাত্মক শক্তিশালী। গত কয়েকদিনে এটি প্রবল শক্তি সঞ্চার করেছে। মাওয়ারের কেন্দ্রে রয়েছে প্রচণ্ড ড়ো ও দমকা হাওয়া। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতসহ ধ্বংসযজ্ঞের ‘ত্রিমূখী হুমকি’ সৃষ্টি হয়েছে।

গুয়ামের আবহাওয়া পরিষেবার সতর্কতা সমন্বয় ল্যান্ডন আইডলেট বলেছেন, দশকের দশক ধরে স্মরণ করা হবে, মাওয়ারকে এমন একটি টাইফুন হিসাবে দেখা হচ্ছে। স্থানীয় সময় বুধবার বিকেলে গুয়াম দ্বীপে আছড়ে পড়তে পারে।

জয়েন্ট টাইফুন সতর্কীকরণ কেন্দ্র অনুসারে, বুধবারের প্রথম দিকে মাওয়ারের সর্বাধিক স্থায়ী বাতাস ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার। যা চতুর্থ ক্যাটাগরির টাইফুন। ঝড়টি খুব তীব্র থাকবে বলে আশা করা হচ্ছে

চতুর্থ ক্যাটগরির টাইফুনের কেন্দ্রেসাধারণত বাতাসের ঘূর্ণন গতি ওঠে ঘণ্টায় ২০৯ থেকে ২৫১ কিলোমিটার পর্যন্ত। পূর্বাভাসকারীরা সতর্ক করেছিলেন যে মাওয়ার একটি ক্যাটাগরি হারিকেনের সমতুল্য ঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ উঠতে পারে ঘন্টায় ২৫২ কিলোমিটারের বেশি।

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল হয়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এরফলে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত ভেসে যাওয়ার আশঙ্কায় গুয়ামের অধিবাসীদের উঁচু ও শক্তিশালী কাঠামোতে আশ্রয় নিতে বলা হয়েছে।


একাত্তর/আরবি 

চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে ৭৫ বছরের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী টাইফুন ‘বেবিনকা’। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ সাংহাইয়ের পূর্ব লিনগাং নিউ সিটির উপকূলীয় এলাকায় ঝড়টি আছড়ে...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর