কাশ্মীরের উন্নয়নচিত্রে বাংলাদেশের ছবি

আপডেট : ২৪ মে ২০২৩, ০৭:১৯ পিএম

জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর তৃতীয় ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কাশ্মীরের উন্নয়নচিত্রে বাংলাদেশের ছবি ব্যবহার করা হয়েছে।

কলকাতার টেলিগ্রাফ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মু-কাশ্মীরের সরকারি কর্মকর্তারা শ্রীনগরের উন্নয়নের চিত্র ফুটিয়ে তুলতে বাংলাদেশের বরিশাল বিভাগের একটি ছবি ব্যবহার করেন। 

সোমবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর বৈঠক বসে। বুধবার পর্যন্ত বৈঠক চলার কথা।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোডের বর্ণনা প্রকাশে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি নকল। ছবিটি ঝাউতলা পটুয়াখালী নামে একটি পার্কের। 

ফ্রি প্রেস কাশ্মীর এক প্রতিবেদনে দাবি করা হয়, অল্ট নিউজ দ্বারা ছবিটির ‘রিভার্স ইমেজ’ খুঁজে দেখা গেছে যে, এটি গত ৬ ফেব্রুয়ারি ‘ঝাউতলা পটুয়াখালী’ নামক একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে সেট করা হয়।

ঝাউতলা পটুয়াখালী হচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি পার্ক। ফেসবুক পেজটি পার্কের উন্নয়নের উদ্দেশ্যেই খোলা।

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর) ছবিটির ক্যাপশনে লেখে, ‘শ্রীনগরে জি-২০ বৈঠকে অংশগ্রহণ করা প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্ড রোডকে নতুন রূপে সাজানো হয়েছে।’

একই শিরোনামে জম্মু-কাশ্মীর ভিত্তিক এনজিও সংস্থা সেভ ইয়ুথ সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজাহাত ফারুক ভাট ছবিটি টুইটারে শেয়ার করেন। পরে ছবিটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেছেন তিনি।

ভারত সরকারের পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী একাধিক ইমোজি দিয়ে তাদের টুইটের রিপ্লাই দেন।

এবারের জি-২০ সম্মেলনের আসর বসেছে কাশ্মীরের ডাল লেকের ধারে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে।

আরও পড়ুন: তাপদাহে পুড়ছে উত্তর ভারত, এক দিনে অসুস্থ হাজারের বেশি

কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ বাতিল করার পর এবারই প্রথম ভূস্বর্গে এতো বড় মাপের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হলো।


একাত্তর/আরএ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক আগ্রাসনের প্রকৃত ব্যয় পেন্টাগনের ঘোষিত হিসাবের প্রায় চার গুণ বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।
মাথায় ঢেউখেলানো সোনালি চুল, আর সেই রাজকীয় চুলের কারণেই খামারের এক মহিষের নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’! রূপালী পর্দার কোনো তারকা বা রাজনীতিক নয়, নারায়ণগঞ্জের এক খামারের এই অ্যালবিনো (ধলা) মহিষটি...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর