স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করবে পিটিআই

আপডেট : ২৭ মে ২০২৩, ০৪:৫৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ইমরান খানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) স্বাস্থ্যমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে মানহানির মামলা করবে।

দলটির এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি), স্বাস্থ্য মন্ত্রণালয় ও পিআইএমএস চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু করেছেন দলটির আইনজীবীরা।

শুক্রবার পাক স্বাস্থ্যমন্ত্রী আবদুল কাদির প্যাটেল ইমরান খানের মেডিকেল রিপোর্টে থাকা তথ্য জানাতে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, পিটিআই প্রধানের প্রস্রাবের নমুনার প্রাথমিক রিপোর্টে বিষাক্ত উপাদান পাওয়ার পাশাপাশি তিনি যে অতিরিক্ত মদ পান ও কোকেন নেন, তারও প্রমাণ পাওয়া গেছে। 

ইমরানের মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে প্যাটেল বলেন, তার কর্মকাণ্ড ও শারীরিক ভাষা ‘একজন সুস্থ মানুষের মতো নয়’ বলে রিপোর্টে বলা হয়েছে। মানসিকভাবে সুস্থ মানুষ কখনো এমন ধরনের অঙ্গভঙ্গি করে না’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পিটিআই প্রধান রাজনীতিতে শালীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং অন্যদের প্রতি সম্মান দেখানো ভুলে গেছেন মন্তব্য করে প্যাটেল বলেন, ‘আমিও বলছি যে ইমরানের মানসিক অবস্থা ভালো নয়।’

আরও পড়ুন: বাংলাদেশ থেকে পাকিস্তানের শিক্ষা নেয়া উচিত: ইমরান

পাক স্বাস্থ্যমন্ত্রীর এসব বক্তব্যকে মানহানিকর উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। 

পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়, ইমরানের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনা হয়েছে, সেগুলোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী প্যাটেলের বিরুদ্ধে মানহানিসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর