ক্রিমিয়া সেতুতে হামলার দায় স্বীকার ইউক্রেনের

আপডেট : ২৮ মে ২০২৩, ১২:২১ পিএম

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ায় যোগাযোগের একমাত্র সংযোগ সেতুতে হামলার সাত মাস পর এ ঘটনায় কিয়েভ জড়িত বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা।

শনিবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার (এসবিইউ) প্রধান ভ্যাসিল মাল্যুক বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সরবরাহের পথ। যা শত্রুদের থেকে বিচ্ছিন্ন করতে হয়েছিল। আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল। খবর: আল জাজিরা।

তবে কীভাবে সেতুটিতে অভিযান পরিচালনা করা হয়েছিল এ বিষয়ে ব্যাখ্যা দেননি ইউক্রেনের এই গোয়েন্দা কর্মকর্তা। 

২০২২ সালের ৮ অক্টোবর সেতুটিতে ভয়াবহ বিস্ফোরণে কিছু অংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় সেতুর রেলপথের অংশটিও। নিহত হয় অন্তত তিনজন। ক্রিমিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা একমাত্র এই সেতুটিতে বিস্ফোরণের ঘটনাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হয়।

এ ঘটনায় ইউক্রেন জড়িত রয়েছে বলে সেসময় রুশ প্রেসিডেন্ট পুতিন দাবি করেন। তবে সেসময় এ হামলার দায় এড়িয়ে গিয়েছিল রাশিয়া।

কার্চ সেতুটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ সেতু পথেই ক্রিমিয়া থেকে খেরসনসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে সামরিক রসদ পেতো রুশ বাহিনী। 

ইউক্রেনীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন এ অভিযোগ করে এলেও সেতুতে বিস্ফোরণের পেছনে ইউক্রেনীয় বাহিনী জড়িত নয় বলে এতদিন দাবি করে আসছিল জেলেনস্কির প্রশাসন। 

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। চার বছরের মাথায় ২০১৮ সালে বহুল প্রতীক্ষিত এই ক্রিমিয়া সেতুর উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ব্যয় হয়েছিল ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। কার্চ প্রণালির ওপর দিয়ে ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু আজভ সাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে।


একাত্তর/জো

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর