প্রতিষ্ঠাবার্ষিকীর আগে কিয়েভে ড্রোন হামলা জোরদার

আপডেট : ২৮ মে ২০২৩, ১১:২৫ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রতিষ্ঠাবার্ষিকীর আগে শহরে ব্যাপক আকারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শহরটিতে এটি সবচেয়ে বড় ড্রোন হামলা বলে ধারণা করা হচ্ছে। 

রোববার কিয়েভের কর্মকর্তারা বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমপক্ষে কিয়েভের দিকে অগ্রসর হওয়া ৪০টি ড্রোন ভূপাতিত করেছে এবং ধ্বংসাবশেষের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। 

এক হাজার ৫৪১ বছর আগে ২৮ মে কিয়েভ শহরের গোড়াপত্তন হয়। শহরবাসী সাধারণত মেলা, লাইভ কনসার্ট এবং বিশেষ জাদুঘর প্রদর্শনীর মাধ্যমে দিনটিকে উদযাপন করে। 

এই বছরও এ ধরণের আনুষ্ঠানিকতার পরিকল্পনা রয়েছে, তবে ছোট পরিসরে। 

ভোরের দিকে উত্তর-পশ্চিমের ভলিন থেকে দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোপেত্রোভস্ক পর্যন্ত ইউক্রেনের ১২টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সক্রিয় করা হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ইউক্রেনের ইতিহাস রাশিয়ানদের জন্য দীর্ঘসময় ধরে বিরক্তির কারণ।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে রোববারের বিমান হামলাটি ছিল সবচেয়ে বড় ড্রোন হামলা। 

তিনি আরো বলেন, রাশিয়া হামলায় ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে।

পপকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘আজ, শত্রুরা তাদের মারাত্মক ইউএভি (মানুষবিহীন আকাশযান) এর সাহায্যে কিয়েভ দিবসে কিয়েভের জনগণকে ‘অভিনন্দন’ জানানোর সিদ্ধান্ত নিয়েছে’।

আরও পড়ুন: ইরান-আফগান সীমান্তে গোলাগুলিতে তিনজন নিহত

কর্মকর্তারা বলেছেন, ঐতিহাসিক পেচেরস্কি এলাকাসহ কিয়েভের বেশ কয়েকটি জেলা রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রায় দুই মাস হামলা বন্ধ থাকার পর মস্কো ইউক্রেনের সামরিক স্থাপনা এবং সরবরাহকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এখন সপ্তাহে কয়েকবার করে আক্রমণ চালানো হয়। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর