ইরান-আফগান সীমান্তে গোলাগুলিতে তিনজন নিহত

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:৩৬ এএম

ইরান ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তে একটি চৌকির কাছে গোলাগুলিতে দুই ইরানি সীমান্তরক্ষী এবং একজন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পানি নিয়ে বিরোধের মধ্যে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 

শনিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এক বিবৃতিতে বলেন, ‘আজ, নিমরোজ প্রদেশে, ইরানের সীমান্ত বাহিনী আফগানিস্তানের দিকে গুলি চালায়, যার পাল্টা জবাব দেয়া হয়’। 

ক্ষতিগ্রস্তদের পরিচয় না দিয়ে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ইসলামিক আমিরাত (আফগানিস্তান) তার প্রতিবেশীদের সাথে যুদ্ধ করতে চায় না। 

তিনি বলেন, উভয়পক্ষের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

তবে, ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা পরে জানায়, দুই ইরানি সীমান্তরক্ষী নিহত এবং দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে।

অন্যদিকে আধা-সরকারি, ইংরেজি ভাষার সংবাদপত্র তেহরান টাইমস জানিয়েছে, তিন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই মাসে হেলমান্দ নদী থেকে ইরানের পূর্বাঞ্চলে পানির প্রবাহ সীমিত করে ১৯৭৩ সালের চুক্তি লঙ্ঘন না করার জন্য তালেবানদের সতর্ক করার পর এই সহিংসতার ঘটনা ঘটলো। আফগানিস্তানের তালেবান শাসকরা এই অভিযোগ অস্বীকার করেছে।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, আজ আবারও নিমরোজ প্রদেশের কং জেলার সীমান্ত এলাকায়, ইরানী সৈন্যদের দ্বারা গুলি চালানো হয়েছে, (এবং) একটি সংঘর্ষ শুরু হয়েছে...’।

‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত সংলাপ এবং সমঝোতাকে যেকোনো সমস্যার জন্য যুক্তিসঙ্গত উপায় বলে মনে করে। যুদ্ধ এবং নেতিবাচক কর্মের জন্য অজুহাত তৈরি করা কোনও পক্ষের জন্য ভালো নয়’, বলেন তিনি। 

ইরান অবশ্য তালেবান বাহিনীর বিরুদ্ধে প্রথমে গুলি করার অভিযোগ করেছে।

আরও পড়ুন: ইমরান অযোগ্য ঘোষিত হলে কুরেশি পিটিআই’র নেতৃত্বে

দেশটির ডেপুটি পুলিশ প্রধান কাসেম রেজাইয়ের উদ্ধৃতি দিয়ে ইরনা বলেছে, ‘আন্তর্জাতিক আইন এবং ভাল প্রতিবেশীর দায়িত্ব পালন না করেই, তালেবান বাহিনী সাসোলি চেকপয়েন্টে গুলি চালাতে শুরু করে’। 

সংঘর্ষের পর ইরানি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিলাক-জারঞ্জ সীমান্ত চৌকি বন্ধ করে দেয়। এটি একটি প্রধান বাণিজ্যিক ক্রসিং, তবে সংঘর্ষের স্থান নয়। 


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর