ফিনল্যান্ডকে নিয়ে ন্যাটোর বড় সামরিক মহড়া

আপডেট : ৩১ মে ২০২৩, ০৯:১২ পিএম

নতুন সদস্য ফিনল্যান্ডকে নিয়ে আর্কটিক অঞ্চলে মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো)।

মঙ্গলবার শুরু হওয়া এ যৌথ মহড়ায় ৩১তম সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা এ জোটটি। খবর: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মহড়ায় ন্যাটোর ব্রিটেন, নরওয়ে এবং সুইডেনের প্রায় এক হাজার সদস্য অংশ নেয়। এছাড়া সাড়ে ছয় হাজার ফিনিশ সেনা এবং এক হাজার সামরিক যানও রয়েছে। একে বড় ধরনের স্থল মহড়া বলছে ন্যাটো কর্তৃপক্ষ।

উত্তর ফিনল্যান্ডের রোভাজারভিতে ইউরোপের বৃহত্তম আর্টিলারি প্রশিক্ষণ গ্রাউন্ডে মহড়া পর্যবেক্ষণ করেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল গ্রেগরি অ্যান্ডারসন। জেনারেল অ্যান্ডারসন বলেন, যুক্তরাষ্ট্র ফিনল্যান্ডকে রক্ষা করতে প্রস্তুত। আমরা এখানে আছি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নতুন ন্যাটো মিত্রের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। যেন কিছু ঘটলে মোকাবিলা করা যায়।

ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক হাজার ৩৪০ কিলোমিটারের স্থল সীমান্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অন্য যেকোনও সদস্য রাষ্ট্রের চেয়ে এই দেশটির সঙ্গেই সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে রাশিয়ার।

আরও পড়ুন: ইউক্রেনের শেষ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি রাশিয়ার

মস্কোর হুমকির কারণেই অনেক নাটকীয়তা শেষে গত ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড।


একাত্তর/জো

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
ইরানে চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসন ঠেকাতে ‘শত্রুদের জন্য দুঃস্বপ্ন’—এমন বার্তা দিয়ে শুরু হয়েছে বড় পরিসরের ‘ইরানের জন্য আত্মত্যাগ’ মহড়া।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর