মঞ্চে আছাড় খেয়ে পড়লেন বাইডেন

আপডেট : ০২ জুন ২০২৩, ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক অনুষ্ঠানে গিয়ে আছাড় খেয়ে মঞ্চেই উল্টে পড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পরে তাকে টেনে তোলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা।

বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের পড়ে যাওয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ভিডিও শেয়ার করে রসিকতা করছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কলোরাডোতে মার্কিন বিমান বাহিনীর একটি গ্রাজুয়েশন অনুষ্ঠানে সনদ দিতে গিয়েছিলেন বাইডেন। সূচনা ভাষণ দেওয়ার পর একজন ক্যাডেটের সাথে করমর্দন করে আসনে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই পা পিছলে পড়ে যান তিনি। পুরো বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়।

পড়ে যাওয়ার পর বাইডেনকে উঠে দাঁড়াতে সহায়তা করা নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ দিয়ে তিনি একাই হেঁটে গিয়ে নিজের আসনে বসেন।

প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি।

প্রেসিডেন্টের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি টুইটারে লিখেছেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন বাইডেন।

image

ফেব্রুয়ারিতে পোল্যান্ডের ওয়ারশো বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়িতে পড়ে গিয়েছিলেন জো বাইডেন। ছবি: রয়টার্স

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পোল্যান্ডের ওয়ারশো বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ানে উঠতে গিয়ে হঠাৎ হোঁচট পেয়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন জো বাইডেন।

আরও পড়ুন: কানাডায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়া হাজার হাজার মানুষ

২০২০ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে জয়ী হওয়ার পরপরই, বাইডেন পোষা কুকুরের সাথে খেলার সময় তার পা ভেঙে ফেলেছিলেন।


একাত্তর/আরএ

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর