রাশিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৬:৩৫ পিএম

কোনো ধরণের পূর্বশর্ত ছাড়াই রাশিয়ার সঙ্গে পারমাণবিক ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বাইডেন প্রশাসন, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। 

এনএইচকে'র খবরে বলা হয়েছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান “অস্ত্র নিয়ন্ত্রণ সমিতি” -এর এক অনুষ্ঠানে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

গত ফেব্রুয়ারি মাসে 'নিউ স্টার্ট চুক্তি' থেকে একতরফাভাবে সরে আসে রাশিয়া, এ বিষয়ে সুলিভান বলেন, আমাদের স্নায়ু যুদ্ধ-পরবর্তী পারমাণবিক ভিত্তির ফাটল ব্যাপক এবং গভীর। 

তিনি আরও বলেন, বিশ্ব এখন এমন এক যুগে প্রবেশ করছে, যা পারমাণবিক হুমকির কবল থেকে সারাবিশ্বের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নতুন কৌশলের দাবি রাখে।

তবে সুলিভানের মতে, নিজেদের পরমাণু শক্তির আধুনিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক প্রচলিত অস্ত্র তৈরির মাধ্যমেই যুক্তরাষ্ট্রের পক্ষে নিরোধক ক্ষমতা বজায় রাখা সম্ভব।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সাথে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়ানো বিষয়ক আলোচনায় যুক্তরাজ্য এবং ফ্রান্সের যোগদানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

আরও পড়ুন: বিশ্বের সব হায়েনাদের যেভাবে হারিয়ে দিলেন এরদোয়ান

উল্লেখ্য, ২০১০ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ‘দ্য নিউ স্টার্ট’ নাম একটি দ্বিপাক্ষিক কৌশলগত একটি পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মস্কো ও ওয়াশিংটন ঠিক কতগুলো কৌশলগত অস্ত্র মোতায়েন করতে পারবে, সে বিষয়গুলো নির্ধারণ বা নিয়ন্ত্রণের উদ্দেশ্যকে আমলে নিয়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। 

২০১০ সালে স্বাক্ষরিত হলেও দ্য নিউ স্টার্ট চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালে। কিন্তু করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ চুক্তি থেকে সরে আসে রাশিয়া। বিষয়টিকে বিশ্বের জন্য ঝুঁকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।   


একাত্তর/আরবিএস  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর