দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি দেয়া হবে: মোদি

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৮:৪৮ পিএম

ভারতের ওড়িশার বলেশ্বরে শুক্রবার সন্ধ্যায় তিনটি ট্রেনের সংঘর্ষে বহু হতাহতের ঘটনায় দায়ীদের "কঠোর শাস্তি দেওয়া হবে" বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার বলেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মোদি বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মারাত্মক এ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৮৮ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন।

এদিন তিনি আরও বলেন, এটি একটি বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য সরকার কোনো গাফলতি করবে না। এটি একটি গুরুতর ঘটনা, প্রতিটি কোণ থেকে তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। 

ভুবনেশ্বর থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে বালাসোর জেলার বাহানাগা বাজার স্টেশনে ঘটনাস্থলের কাছে মোদি বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে অবতরণ করেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করতে তিনি বালাসোর জেলা হাসপাতালে যান। মোদির মন্ত্রিসভার সহকর্মী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে তাকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেখা গেছে।

image


মোদি ঘটনাস্থল থেকে মন্ত্রিপরিষদ সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি আহতদের এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করতে বলেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শোকাহত পরিবারগুলো যাতে অসুবিধার সম্মুখীন না হয় এবং ক্ষতিগ্রস্তরা তাদের প্রয়োজনীয় সহায়তা পেতে পারে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

এর আগে আজ দুর্ঘটনার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠক ডেকেছিলেন তিনি।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে পরমাণু আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

শুক্রবার সন্ধ্যা ছয়টা ৫০ থেকে সাতটা ১০ মিনিটের মধ্যে ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের মধ্যে দুটি সংঘর্ষ ঘটে, যার ফলে একটির উপরে একটি বিধ্বস্ত বগি এবং আস্ত বগি পড়ে যায়। এতে এখন পর্যন্ত অন্তত ২৮৮ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। কিভাবে একটি পর একটি ট্রেন একে অপরের উপরে হামলে পড়লো, সেটি নিয়ে নানা ধরনের ভাষ্য পাওয়া গেছে। তবে, সবাই নিশ্চিত যে, একই স্থানে তিনটি ট্রেনের মধ্যে দুটি সংঘর্ষ হয়েছে।


একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর