প্রেসিডেন্টের শপথ নিলেন এরদোগান

আপডেট : ০৪ জুন ২০২৩, ১২:৫৭ এএম

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করলেন রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার তুরস্কের সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন।

ইরানের প্রেসটিভি'র খবরে বলা হয়েছে, শপথ গ্রহণের সময় এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারুলু সেখানে উপস্থিত ছিলেন না।  

তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, এদিন বাংলাদেশের রাষ্ট্রপতিসহ বিশ্বের ৭৮টি দেশের নেতৃবৃন্দ সন্ধ্যা ৫টায় (তুরস্ক স্থানীয় সময়) এই শপথ অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

image

শপথ গ্রহণ শেষে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে প্রেসিডেন্ট প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এদিন প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন: তাইওয়ান যুদ্ধ হবে 'বিধ্বংসী', সতর্ক করলো যুক্তরাষ্ট্র

image


শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোগান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ৭৪ বছর বয়সী কেমাল কিলিচদারুলু ও ৬৯ বছর বয়সী এরদোগান, কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় ভোট। 


একাত্তর/আরবিএস 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়েছে। এবারের ভোটকে ঘিরে নানা শঙ্কা থাকলেও দুই রাজ্যের বিপুলসংখ্যক মানুষ আজ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন।
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর