ভেনেজুয়েলায় স্বর্ণখনিতে শ্বাসরুদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৩:৩২ পিএম

ভেনেজুয়েলায় একটি পরিত্যক্ত স্বর্ণের খনি বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে গত বুধবার এ ঘটনা ঘটে।

শনিবার এল ক্যালাও শহরের কর্মকর্তারা জানান, শুক্রবার পাঁচজনের ও শনিবার আরও সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওই সাতজন শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন উল্লেখ করে এল ক্যালাও শহরের নিরাপত্তাবিষয়ক সচিব জেনারেল এডগার কোলিনা রেয়েস এএফপিকে বলেন, ‘আমরা ১২ জনের মরদেহ পেয়েছি। তারা অনেক আগে বন্ধ হয়ে যাওয়া একটি খনিতে ঢুকেছিলেন।’

আরও পড়ুন: বাইসাইকেল থেকে পড়ে আহত বেলজিয়ান প্রধানমন্ত্রী

এর আগে, ২০২১ সালে একই সোনার খনির একটি অংশ ধসে পড়ায় একজনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৩৪ জন।


একাত্তর/এসজে

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান চললেও বাড়ছে প্রাণহানি। সবশেষ সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর