ওড়িশায় দুর্ঘটনা: সিবিআইয়ের তদন্ত শুরু

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:২৬ পিএম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেল মন্ত্রণালয়ের অনুরোধে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্ত শুরু করেছে।

এছাড়া ওড়িশা পুলিশ ‘অবহেলাজনিত কারণে মৃত্যু ও জীবনকে বিপদগ্রস্ত’ করার অভিযোগে একটি মামলাও দায়ের করেছে।

কর্মকর্তাদের মতে, সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া একটি উল্লেখযোগ্য উদ্যোগ। কারণ শুধু একটি শীর্ষ সংস্থার পক্ষেই বিস্তারিত তদন্তের মাধ্যমে পয়েন্ট মেশিন বা ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থায় কোনো ধরনের নাশকতা হয়েছে কি না, তা চিহ্নিত করা সম্ভব। তাছাড়া দুর্ঘটনার অন্য সম্ভাব্য কারণের মধ্যে আছে, ট্র্যাকের রূপান্তর বা ভুল সিগনাল পেয়ে ট্রেনের ট্র্যাক বদলানো।

কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনায় কোন ‘নাশকতা’ হয়েছে কিনা তা সিবিআইয়ের মতো শীর্ষ একটি সংস্থার বিস্তারিত তদন্তের মাধ্যমেই বের হতে পারে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় ‘নাশকতা’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন রেলওয়ের এক ডিভিশনাল কর্মকর্তা। ওই কর্মকর্তার ধারণা, বাইরে থেকে হস্তক্ষেপ না করলে রেলের সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি হতেই পারে না।

আরও পড়ুন: ওড়িশায় নিহত ৪০ মরদেহে আঘাতের চিহ্ন নেই!

শুক্রবার ভারতের ওড়িশার বালেশ্বরে ভারতের ইতিহাসে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, ওই রেল দুর্ঘটনায় ২৭৫ জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মধ্যে ৯০০ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


একাত্তর/আরএ

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর