ইউক্রেনে বাঁধ গুড়িয়ে দেয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৫:১৩ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নোভা কাখোভকা বাঁধ গুড়িয়ে দেওয়ার ঘটনায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতোমধ্যেই কয়েক হাজার মানুষ সেখান থেকে সরে গেছে। 

এই ঘটনায় ১৫০ টন ইঞ্জিন তেল দিনিপ্রো নদীতে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করছে বাঁধ রাশিয়ার সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। 

বাঁধ উড়ে যাওয়ায় দিনিপ্রো নদীর পানিতে প্লাবিত হয়েছে নোভা কাখোভকা শহর। বন্যা দেখা গিয়েছে পুরো অঞ্চলে। এরইমধ্যেই ৩০০টি বাড়ি খালি করা হয়েছে। 

বাঁধ ভেঙে যাওয়ার পর, নোভা কাখোভকা থেকে ৮৮৫ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এ পর্যন্ত পানির স্তর এক মিটার বেড়েছে। এরপর কী ঘটতে যাচ্ছে, তা নজরে রাখা হচ্ছে।

খেরসন সেনাবাহিনীর আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, বাঁধটি ধ্বংস হওয়ায় ওই অঞ্চলের আটটি এলাকা প্লাবিত হয়েছে। 

বন্যায় ১৬ হাজার মানুষ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বাঁধটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। 

image


এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা। তবে রাশিয়া বলছে, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে। 

তবে ঘটনার জন্য কে দায়ী, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি কোনো পক্ষ। জেলেনস্কি বলেছেন, রুশ সন্ত্রাসীরা বাঁধের অবকাঠামোয় বিস্ফোরণ ঘটিয়েছে।

আরও পড়ুন: 'এফ-১৬ যুদ্ধবিমান পেলে পরমাণু সক্ষম হয়ে উঠতে পারে ইউক্রেন'

তিনি বলেন, কাখোভকা জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ধ্বংস পুরো বিশ্বের জন্য শুধু এটাই নিশ্চিত করে যে, ইউক্রেনীয় ভূমির প্রতিটি প্রান্ত থেকে তাদের বিতাড়িত করতে হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, বিস্ফোরণের কারণে নিপ্রো নদীতে ১৫০ টন ইঞ্জিন তেল ছড়িয়ে পড়েছে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর