যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমানের রাশিয়ায় জরুরি অবতরণ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৭:৪১ পিএম

ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে রাশিয়ায় জরুরি অবতরণ করেছে ভারত থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান।

সোমবার সকালে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটটি রাশিয়ার মাগদান বিমানবন্দরে অবতরণ করে।

এ ঘটনায় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। যদিও আমি জানি না, ওই বিমানে কতজন মার্কিন নাগরিক ছিলেন।’

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী এআই১৭৩ ফ্লাইটে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মীসহ আরও ১৬ জন ক্রু ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন বলে জানানো হয়। 

ইঞ্জিন ত্রুটির কারণে রাশিয়ার মাগদানে উড়োজাহাজটি অবতরণ করানো হয় বলে জানায় টাটা গ্রুপের মালিকানাধীন কোম্পানিটি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বেদান্ত প্যাটেল বলেন, ‘এয়ার ইন্ডিয়ার বিবৃতি দেখে যা বুঝতে পেরেছি, একটি বিকল্প বিমানে যাত্রীদের সান ফ্রান্সিসকোয় পৌঁছে দেওয়া হয়েছে।’

সোমবার সকালে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোর উদ্দেশে ছেড়ে যায় উড়োজাহাজটি। মাঝ আকাশেই ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় বলে দাবি করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: দাবদাহ বাড়ার কারণে ভয়াবহ ঝুঁকিতে মধ্যপ্রাচ্য

এরপর নিকটস্থ বিমানবন্দর পূর্ব রাশিয়ার মাগদানের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বার্তা পাঠান পাইলট। সবুজ সংকেত পেয়ে সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর