ইউক্রেনে সেনা পাঠাতে পারে ন্যাটো: সাবেক জোট প্রধান

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৩:২৫ পিএম

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাবেক প্রধান আন্দ্রেস রাসমুসেন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা না পেলে ন্যাটো জোটের কিছু দেশ ইউক্রেনে সেনা পাঠাতে পারে।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। 

রাসমুসেন বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

রাসমুসেন বলেন, ন্যাটো জোটের আসন্ন শীর্ষ সম্মেলনে যদি কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা না দেয়া হয় তাহলে জোটের কোনো কোনো দেশ এই পদক্ষেপ নেবে বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ন্যাটো জোটভুক্ত যেসব দেশ ইউক্রেনে সেনা পাঠাবে তাদের নেতৃত্ব দিতে পারে পোল্যান্ড। 

জেলেনস্কির এ উপদেষ্টা বলেন, জুলাই (১১ তারিখ) মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই সম্মেলনের আগে জোটের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, অস্ত্র হস্তান্তর এবং যৌথ সামরিক প্রশিক্ষণসহ কিয়েভকে লিখিত নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। 

image

আন্দ্রেস রাসমুসেন

এসময় রাসমুসেন জোর দিয়ে বলেন, যদি ন্যাটো জোট সুস্পষ্টভাবে ইউক্রেনের পথ বেছে নিতে রাজি না হয় তাহলে কোনো কোনো দেশ পৃথকভাবে ব্যবস্থা নিতে পারে- এমন সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন: ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, কানাডাকে সহায়তার প্রস্তাব বাইডেনের

তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য এ ধরনের সামরিক সহায়তা চাওয়া সম্পূর্ণ আইনি হবে।

এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা পাওয়ার লক্ষ্যে রাসমুসেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ এবং আমেরিকা সফর করেছেন।  


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর