তিয়ানজিনে রাস্তায় ফাটলের পর বহুতলের বাসিন্দাদের স্থানান্তর

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:১৫ পিএম

চীনের তিয়ানজিন শহরে ভূমিধ্বসের পর রাস্তায় একাধিক ফাটল দেখা দেয়ায় কাছাকাছি বহুতল ভবনের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। 

রাষ্ট্রীয় মিডিয়া এবং স্থানীয় সরকার জানিয়েছে, তিয়ানজিনের জিন্নান জেলার একটি আবাসিক কমপ্লেক্সের কাছে রাস্তাগুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার তিয়ানজিন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, মাটির চার হাজার ২৭০ ফুট গভীরে ভূগর্ভস্থ গহ্বরের কারণে এসব ফাটল সৃষ্টি হয়েছে বলে ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলেছেন। 

রাষ্ট্র-সমর্থিত গ্লোবাল টাইমস জেলা সরকারের উদ্ধৃতি দিয়ে বলেছে, ৩ জুন পর্যন্ত কমপক্ষে তিনটি ২৫তলা ভবনের মোট তিন হাজার ৮৯৯ জন বাসিন্দাকে কাছাকাছি হোটেলে সরিয়ে নেওয়া হয়। 

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাইটটিতে জরিপ, ম্যাপিং এবং পর্যবেক্ষণ করার পর তিয়ানজিন সরকার এই ঘটনাটিকে ‘হঠাৎ ভূতাত্ত্বিক বিপর্যয়’ বলে অভিহিত করেছে। 

তিয়ানজিন সরকারী পৌরসভা সদর দফতরের একজন বিশেষজ্ঞের মতে, এই ঘটনা খুবই বিরল। 

তিয়ানজিন সরকার বলছে, ভূ-তাপীয় কূপ খননের ফলে এই অঞ্চলে মাটির ক্ষয় এবং জমির ক্ষয় থেকে এই ঘটনা ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।

বিশেষজ্ঞরা বলেছেন, রাস্তা সংলগ্ন উঁচু ভবনগুলো বিভিন্ন মাত্রায় প্রভাবিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে বাঁকাচোরা রাস্তা এবং একটি ভবনের দেয়াল থেকে ধসে পড়া টাইলস দেখা গেছে। 

আরও পড়ুন: এল নিনো শুরু, বিশ্ব উষ্ণতার রেকর্ড ভাঙার আশঙ্কা

ঘটনাটি চীনে ভবন নির্মাণের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে, যেখানে সরকার কঠোর নিয়মনীতি প্রয়োগ করেছে এবং সম্পত্তির শিথিল ব্যবস্থাপনার জন্য কঠোর শাস্তি প্রদান করেছে।

এছাড়াও, চীন সরকার সম্প্রতি ভূতাত্ত্বিক এবং লুকানো দুর্যোগ প্রস্তুতির বিষয়ে বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেছে।


একাত্তর/এসজে

একদিকে চীনের দ্রুত সামরিক উত্থান, অন্যদিকে এই অঞ্চলে দীর্ঘদিনের আধিপত্য ধরে রাখা যুক্তরাষ্ট্রের মনোযোগ নিয়ে তৈরি হওয়া ক্রমবর্ধমান সংশয়, এই দুইয়ের মাঝে পড়ে ভারত-মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন...
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শানসি...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফেরার পথে এক বড় কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর