বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৫:৩৩ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সমর্থন ও সরকার বিরোধীদের দমনের কারণে বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্য নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। 

বৃহস্পতিবার পূর্ব ইউরোপীয় দেশ বেলারুশের বিরুদ্ধে সর্বশেষ শাস্তি স্বরূপ এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। খবর: এএফপি।

লন্ডন বলেছে, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থায়নকারী মিত্র স্বৈরাচারী নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর বেলারুশের রপ্তানিকে আঘাত করবে এবং রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর প্রচেষ্টাকে রোধ করবে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো মস্কো ও এর পশ্চিম প্রতিবেশী মিনস্কের ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাজ্য এখন  বেলারুশ  থেকে সোনা, সিমেন্ট, কাঠ ও রাবার আমদানি নিষিদ্ধ করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে এমন পণ্য, প্রযুক্তি ও উপকরণের পাশাপাশি ব্যাংক নোট ও যন্ত্রপাতি রপ্তানি বন্ধ করছে।

বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোকে ইন্টারনেটসহ যুক্তরাজ্যে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াতে বাধা দেয়ার লক্ষ্যেও ব্রিটেন ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবস্থাগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানি ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের অনুমোদিত রাশিয়ান আউটলেটগুলোর মতো বেলারুশিয়ান মিডিয়া সংস্থাগুলোর ওয়েবসাইটে ও অ্যাক্সেস সীমাবদ্ধ করবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেন, নতুন প্যাকেজটি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে উপেক্ষা করে রাশিয়ান যুদ্ধের প্রচেষ্টাকে সহজতর করার ক্ষেত্রে লুকাশেঙ্কো ও তার প্রশাসনের উপর অর্থনৈতিক চাপ বাড়াবে।

তিনি বলেন, ইউক্রেনের প্রতি যতদিন আমাদের সমর্থন লাগবে ততদিন পর্যন্ত তা দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং যুক্তরাজ্য পুতিনের যুদ্ধের সমর্থনকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

লুকাশেঙ্কো রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর জন্য বেলারুশিয়ান অঞ্চল ও আকাশসীমা ব্যবহার করার পাশাপাশি মস্কোর বাহিনীকে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা প্রদানের অনুমতি দিয়েছেন।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে কানাডা, যুক্তরাষ্ট্রের বহু জায়গায়ও বায়ুদূষণ

বেলারুশ ১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কোর শাসনে। ২০২০ সালে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দমনের জন্য লুকাশেঙ্কোর সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা বেশ কয়েকটি পশ্চিমা দেশের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে ভূমিকার জন্য গত বছর পশ্চিমা দেশগুলো বিভিন্ন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।


একাত্তর/জো

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে তরুণদের ব্যাপক ভাঙচুর, দোকান লুটপাট ও পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলার পর কঠোর অবস্থানে নেমেছে জর্জিয়া মেলোনির সরকার। বিক্ষোভের নামে নজিরবিহীন...
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান।...
রাওয়ালপিন্ডিতে নিজের ক্যারিয়ারসেরা অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে এক রূপকথার জয় উপহার দিলেন তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার শক্তিশালী ইংল্যান্ডকে ৮৭ রানের বড়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর