যুক্তরাষ্ট্রে ট্রাকে আগুন লেগে ধসে পড়লো হাইওয়ে

আপডেট : ১২ জুন ২০২৩, ০১:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ওভারপাসের নীচে পেট্রল বহনকারী একটি ট্যাঙ্কার ট্রাকে আগুন লেগে যাওয়ার পর হাইওয়ের একাংশ ধসে পড়েছে। 

রোববারের এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা দুর্ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

দুর্ঘটনার পর পূর্ব উপকূলের আন্তঃরাজ্য হাইওয়ে আই-৯৫ এর উত্তর-দক্ষিণ লেনের ধসে পড়া অংশের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। 

আগুনের ফলে ওভারপাসটি কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি বন্ধ করে দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো বলেছেন, রাস্তাটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করতে কয়েকমাস সময় লাগতে পারে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় এক লাখ ৬০ হাজার যানবাহন চলাচল করে। 

image


ট্যাঙ্কারটি ‘পেট্রোলিয়াম পণ্য’ বহন করছিল বললেও, তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। 

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ট্যাঙ্কারটি পেট্রল বহন করছিল এবং তারা একটি তদন্তকারী দল পাঠিয়েছে।

আরও পড়ুন: পুতিনের ‘হাতে হাত রাখার’ প্রতিশ্রুতি কিমের

শাপিরো বলেন, যেখানে গ্যাসোলিন ট্যাঙ্কারে আগুন লেগেছিল তার কাছে ডেলাওয়্যার নদীতে কিছু পেট্রল ছড়িয়ে থাকতে পারে। তবে ছড়িয়ে পড়া রোধে দ্রুত জলে বুম ফেলা হয়েছিল।

আই-৯৫ করিডোরের এই প্রসারিত অংশটি ফিলাডেলফিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত এবং শহরটিকে উত্তরের শহরতলির সাথে সংযুক্ত করে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর