শুকিয়ে যাচ্ছে ইরাকের দক্ষিণাঞ্চলীয় জলাভূমি

আপডেট : ১২ জুন ২০২৩, ০৫:১৯ পিএম

শুকিয়ে যাচ্ছে ইরাকের দক্ষিণাঞ্চলের জলাভূমি। টানা অনাবৃষ্টি আর পানির স্তর নেমে যাওয়ায় দেখা দিয়েছে ভয়াবহ খরা। এতে জীবিকা সংকটে পড়েছে কৃষক ও জেলেদের। সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা দেশের অর্থনীতিও।

এখন আর দেখে বোঝার উপায় নেই, একসময় মিঠা পানির প্রাচুর্য ছিলো এই অঞ্চলে। বিস্তীর্ণ জলাভূমি এখন নালা মাত্র। আর সেই সব নালা থেকে ওঠে ছোট্ট মরা মাছ। পশুখাদ্য ছাড়া যার আর কোনো ব্যবহার সম্ভব নয়।

ইউনেস্কো বলছে, একসময় নানা ধরণের মাছ ও শুটকির আড়ত ছিলো এই এলাকায়। কিন্তু এখন তার কিছুই আর অবশিষ্ট নেই। কারণ খরায় জলাধার সব শুকিয়ে গেছে। পাশাপাশি সাগরের পানি চুইয়ে লবণাক্ততা বেড়ে গেছে জলাভূমিগুলোর। তাই ছোট মাছও আর বাঁচতে পারে না।

মিঠা পানি আর অবশিষ্ট নেই। আগে অনেক মাছ ছিলো। খরা, লবণাক্ততা আর বাঁধের কারণে এখন কিছুই নেই। বাঁচবো কিভাবে- এ প্রশ্ন এখন হাজারো কৃষকের। জলাভূমিগুলোকে কেন্দ্র করেই হাজার বছর আগে গড়ে উঠেছিলো বিশ্ব ইতিহাসের বিখ্যাত মেসোপটেমিয় সভ্যতা।

জাতিসংঘের তথ্যমতে, গত বছরের নভেম্বর পর্যন্ত খরার কারণে বাস্তুচ্যুত হয়েছে ইরাকের ৬২ হাজার মানুষ। প্রকৃতির এই চরম অবস্থার জন্য বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। নদীর ওপর ইরান ও তুরস্কের বাঁধ নির্মাণ, পানিসম্পদের অব্যবস্থাপনা এবং নদীর মারাত্মক দূষণ আর মানুষের সৃষ্টি পরিবেশের বিপর্যয়ের কারণে বৃষ্টির পরিমাণ কমে গেছে।

এরই মধ্যে এলাকা ছাড়তে শুরু করেছেন কৃষক, জেলে ও নৌকার কারিগররা। জীবিকার আশায় ছুটছেন শহরে। কিন্তু সেখানে তো আগে থেকেই অনেক ওপরে বেকারত্বের হার। পানি যখন বেশি ছিলো, তখন নৌকার চাহিদাও ছিলো বেশি।

দুই থেকে তিনটা বড় নৌকা আর চার-পাঁচটা ছোট নৌকা বানাতের কারিগররা। এখন আর কাজ নেই। আর এই কাজ ছাড়া আর কিছু জানেও না তারা।

আরও পড়ুন: ইউক্রেনে পশ্চিমা সমরাস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর কিছু জলাধারে পানির প্রবাহ আনার ব্যবস্থা করা হয়। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। আর পুরোপুরি সমাধান হয়নি এই এলাকার পানি সংকটের, সেই সাথে আর্থিক মন্দারও।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরানিরা এখন এক ত্রিমুখী সংকটের মধ্য দিয়ে সময় পার করছেন, একদিকে চার সপ্তাহ ধরে চলা মার্কিন-ইসরাইলি যুদ্ধের ভয়াবহতা আর তেহরানের পাল্টা হামলা; অন্যদিকে ধুঁকতে থাকা অর্থনীতি এবং দেশটির ইতিহাসে দীর্ঘতম...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আর আকাশপথে সীমাবদ্ধ নেই; এটি এখন সমুদ্রের নীল জলকে তেলের কালচে কালো আর আগুনের লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ইরাকি জলসীমায় ইরানের আত্মঘাতী নৌযানের আঘাতে দুটি বিশাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর