কঙ্গোতে বাস্তুচ্যুত ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ৪০

আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৮ পিএম

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) উত্তর-পূর্বাঞ্চলে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। 

ডিআরসি'র ইতুরি প্রদেশের ডিজুগু অঞ্চলের বাহেমা বাদজেরের স্থানীয় প্রশাসনের কর্মকর্তা রিচার্ড ধেদা বলেছেন, সোমবার ভোরে লালা ক্যাম্পে কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) যোদ্ধারা এ হামলা চালিয়েছে। 

কোডেকো দাবি করে যে, লেন্দু সম্প্রদায়কে সেনাবাহিনী ও হেমা জাতিগোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে এ হামলা চালানো হয়েছে।

ধেদাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটি বুলে থেকে পাঁচ কিলোমিটার (তিন মাইল) দূরে অবস্থিত ক্যাম্পে হামলায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তিনি মাটিতে ৪০টির বেশি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। রাতে পালিয়ে গিয়ে তিনি বেঁচে যান।

আরও পড়ুন: সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে আমরা সন্তুষ্ট: সিইসি

স্থানীয় নাগরিক অধিকার গোষ্ঠীর প্রধান চারিট বানজা রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের গণকবরে দাফন করা হবে।

তিনি বলেন, আমাদের এখানে নিরাপত্তা নেই, আমরা প্রতিদিনই মরি। ইটুরিতে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংলাপের কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটেছে বলে বানজা বলেছিলেন।

তিনি আরও বলেন, এ রক্তাক্ত হামলার কোনো কারণ এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, কোডেকো প্রায়ই এসব শিবিরগুলো লক্ষ্য করে হামলা চালায়। গত বছর বুলের কাছে আরেকটি শিবিরে প্রায় ৬০ জনকে হত্যা করেছিল গ্রুপটি। 


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর