দ্বাদশতম চেষ্টায়ও প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ লেবানন

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:৩৫ পিএম

প্রেসিডেন্ট নির্বাচন করতে দ্বাদশতম চেষ্টায়ও ব্যর্থ হয়েছে লেবাননের পার্লামেন্ট।

ফলে দেশটির চলমান রাজনৈতিক অচলাবস্থা দ্রুতই শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। খবর: আলজাজিরা।

গত কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে লেবানন। দেশকে এই সংকটের মধ্যে ফেলে ২০২২ সালের অক্টোবরে পদত্যাগ করেন সাবেক প্রেসিডেন্ট মিশেল আউন।

মিশেল আউনের জায়গায় বেশ কয়েকবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা করছে দেশটির আইনপ্রণেতারা। তবে রাজনৈতিক বিভাজনের কারণে সেই চেষ্টা বারবারই ব্যর্থ হয়েছে। বুধবারও পার্লামেন্টে বিশেষ এক অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। কিন্তু এবারও মতবিরোধের জেরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা।

প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক অর্থমন্ত্রী জিহাদ আজউর এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র কর্মকর্তা ও মারাদা পার্টির নেতা সুলেমান ফ্রাঞ্জিহের মধ্যে। মূলত শিয়া ধর্মীয় নেতা হাসান নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহ জোট ওয়াকআইট করায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা ভেস্তে যায়, যেমনটা এর আগে আরও ১১ বার গেছে।

হিজবুল্লাহ বলছে, তারা কোনোভাবেই বিরোধী দলীয় কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবে না। হিজবুল্লাহর দাবি, তাদের প্রার্থী সুলেমান ফ্রাঞ্জিহকেই প্রেসিডেন্ট করতে হবে। দলটির এমন কঠোর অবস্থানের নানা সমালোচনাও হচ্ছে।

অন্য দলগুলো বলছে, হিজবুল্লাহ জোর করেই তাদের প্রার্থী চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। কারণ সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট পদটি একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর জন্য সংরক্ষিত। ফলে সংসদের প্রধান খ্রিস্টান দলগুলো জিহাদ আজউরকে সমর্থন দিয়েছে।

নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় লেবাননের সংসদে প্রথম দফার ভোটে সর্বোচ্চ ১২৮ জন আইনপ্রণেতা বা দুই-তৃতীয়াংশের মধ্যে ৮৬ জনের সমর্থন প্রয়োজন হয়। কিন্তু এদিন ১৮ জন আইনপ্রণেতা খালি ব্যালট জমা দেন। ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হন জিহাদ আজউর।

অন্যদিকে, হিজবুল্লাহ জোট অধিবেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং দ্বিতীয় দফা ভোটে বাধা দেয়। প্রেসিডেন্ট পদের জন্য সংসদে শুধুমাত্র ৬৫ ভোটের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

আরও পড়ুন: ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়নের ওপর ঝুলে আছে শস্যচুক্তি

এর আগেও ১৯৭৫-১৯৯০’র গৃহযুদ্ধের পর থেকে লেবাননের প্রেসিডেন্ট পদটি বেশ কয়েকবার খালি হয়েছে। কিন্তু এবারের শূন্যতা বিশেষভাবে উদ্বেগজনক। সরকার কাজ করছে তত্ত্বাবধায়ক ক্ষমতাবলে।  


একাত্তর/জো

ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর