দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পরমাণু চালিত সাবমেরিন

আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৪৩ পিএম

পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার অঙ্গীকার হিসাবে মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙর করেছে।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে সাবমেরিনটি এসে পৌঁছায় বলে সিউলের সামরিক বাহিনী জানায়। খবর: এপি।

দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দুই দেশের কূটনীতি স্থবির। এই অবস্থায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক রাষ্ট্র ঘোষণা করেছেন। শুধু তা-ই নয়, কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিকাশের ঘোষণাও দিয়েছেন তিনি। 

জবাবে সিউল ও ওয়াশিংটন প্রতিশ্রুতি দিয়েছে তাদের মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কখনও তার কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে উত্তর কোরিয়াও পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে এবং উত্তর কোরিয়ার বর্তমান সরকারের ‘অবসান’ ঘটবে।

ইউএসএস মিশিগান একটি ওহাইও-ক্লাস পারমাণবিক শক্তি চালিত গাইডেড মিসাইল সাবমেরিন। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার এটি বুসানে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে ওয়াশিংটন ও সিউলের নেতাদের স্বাক্ষরিত ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাবমেরিন বুসানে এসেছে।

আরও পড়ুন: হার্নিয়া অপারেশনের পর হাসপাতাল ছাড়ছেন পোপ

ইউএসএস মিশিগান ১৮ হাজার টন ওজনের সাবমেরিন। এটি প্রায় ১৭০ মিটার দীর্ঘ। ২৫০০ কিলোমিটার রেঞ্জসহ ১৫০টি টমাহক মিসাইল দিয়ে সজ্জিত এটি।


একাত্তর/জো

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ইরান-ইসরায়েল যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে। ওয়াশিংটন পোস্ট এবং দক্ষিণ কোরিয়ার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা...
জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এশিয়ার প্রধান অর্থনীতিগুলোতে কতটা প্রভাব ফেলছে, তার প্রতিফলন হিসেবে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সর্বোচ্চ সীমা (ক্যাপ) নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর