হার্নিয়া অপারেশনের পর হাসপাতাল ছাড়ছেন পোপ

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:১৫ পিএম

হার্নিয়া অপারেশনের নয় দিন পর পোপ ফ্রান্সিস হাসপাতাল থেকে ছাড়া পেতে যাচ্ছেন।

শুক্রবার হাসপাতাল ছেড়ে ভ্যাটিকানে ফিরে যাবেন পোপ ফ্রান্সিস। খবর: এএফপি।

তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ব্যস্ত গ্রীষ্মকে সামনে রেখে তার স্বাস্থ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর থেকে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস কোমরের সমস্যা, হাঁটুতে ব্যথা, ওজন বৃদ্ধি থেকে স্ফীত কোলন ও শ্বাসযন্ত্রের সংক্রমণসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

পোপের হার্নিয়া অপসারণের জন্য ৭ জুন পোপকে সাধারণ চেতনানাশক দিয়ে তিন ঘণ্টার একটি অস্ত্রোপচার করা হয়। ২০২১ সালের পর থেকে এ নিয়ে তিনি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন।

পোপের চিকিৎসকরা বলেন, তিনি গত সপ্তাহের অস্ত্রোপচারের পরে জেগে উঠে প্রফুল্ল ছিলেন, মেডিকেল টিমের সাথে রসিকতা করছেন এবং তারপর থেকে হাসপাতাল তার পুনরুদ্ধারের বিবরণ দিয়ে নিয়মিত আপডেট প্রকাশ করেছে।

ভ্যাটিকান পোপের চিকিৎসার জন্য সময় দিতে ১৮ জুন পর্যন্ত পোপ শ্রোতাদের বক্তব্য শোনা বাতিল করেছেন। তবে পোপ  ফ্রান্সিস রোমের গেমেলি হাসপাতালে তার স্যুট থেকে আবার কাজ শুরু করছেন।

চিকিৎসকরা জানান, শুক্রবার সকালে পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে যেতে পারেন। পোপ তার শেষ দিনটি হুইলচেয়ারে ঘুরে ঘুরে কাটিয়েছেন এবং তার দেখাশোনা করা ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন।

২০২১ সালের জুলাই মাসে গেমেলিতে একই ধরণের আরেকটি অস্ত্রোপচার করিয়েছিলেন পোপ ফ্রান্সিস। শ্বাসকষ্ট নিয়ে মার্চ মাসে তিনরাত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

আরও পড়ুন: গুজরাটে বিপর্যয়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু, আহত ২২

সাম্প্রতিক মাসগুলিতে, তার সম্ভাব্য পদত্যাগের তীব্র গুজব রটে। তিনি বারবার বলেছেন, তার পূর্বসূরি বেনেডিক্ট ষোড়শের উদাহরণ অনুসরণ করে তার স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি পদত্যাগ করার কথা বিবেচনা করবেন।


একাত্তর/জো 

রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
চার দিনের সফরে ইতালিতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস। সোমবার (৭ এপ্রিল) সেখানে তিনি প্রথম ব্রিটিশ রাজা হিসেবে ইতালির যৌথ সংসদে ভাষণ দেবেন। তবে পোপের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পোপ ফ্রান্সিসের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর