জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৪:২৫ পিএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অন্তত পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কুপওয়ারায় নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

পুলিশ জানায়, জুমাগুন্ড এলাকায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল। এসময় সেখানে শুরু হয় বন্দুকযুদ্ধ।

কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার জানান, এনকাউন্টারে পাঁচ বিদেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এলাকায় তল্লাশি চলছে।

বৃহস্পতিবার সেনাবাহিনী পুঞ্চ সেক্টরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে। এসময় জব্দ হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, ফেব্রুয়ারি থেকে নিয়ন্ত্রণ রেখাজুড়ে ১০টি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন পরমাণু চালিত সাবমেরিন

ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এসব ঘটনা তারই প্রমাণ।


একাত্তর/জো

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর