মালি থেকে শান্তিরক্ষা মিশন প্রত্যাহারের আহবান

আপডেট : ১৭ জুন ২০২৩, ১১:২০ এএম

মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করার আহবান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে ডিওপ। 

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে ডিওপ মিনুসমা ‘আন্তঃসাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধিতে সমস্যার একটি অংশ হয়ে উঠেছে’ বলে অভিযোগ করেছেন। 

মিনুসমাতে ১৩ হাজারেরও বেশি সৈন্য রয়েছে, যাদের এক দশক পুরনো মিশন দেশটিতে জিহাদি সহিংসতার বিস্তার বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

রাশিয়ান ওয়াগনার ভাড়াটেরা এখন মালির সামরিক শাসকদের সহায়তা করছে। পশ্চিমা কর্মকর্তারা ওয়াগনারের বিরুদ্ধে ইউক্রেন এবং আফ্রিকার কিছু অংশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। 

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইভান মাসলভের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে, যাকে তারা মালিতে ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা হিসাবে আখ্যায়িত করেছে।

তবে ওয়াগনার পশ্চিমা অভিযোগের বিষয়ে মন্তব্য করেনি। মালি এবং আফ্রিকার অন্যান্য অংশে তাদের কার্যক্রম গোপনীয়তায় আবৃত। 

মালিতে ফ্রান্সের দীর্ঘস্থায়ী সম্পৃক্ততার বিষয়ে মালিয়ানদের আপত্তির পর মিনুসমার বিষয়ে মন্ত্রী ডিওপের এই সমালোচনা এলো। প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে জোট গত বছর ভেঙে যায়।

ডিওপ ‘মালিয়ান কর্তৃপক্ষ এবং মিনুসমার মধ্যে আস্থার সংকট’ সম্পর্কে কথা উল্লেখ করে বলেছেন, ‘মালিয়ান সরকার মিনুসমাকে অবিলম্বে প্রত্যাহার করতে বলেছে’।

মিনুসমার ম্যান্ডেট ২৯ জুন শেষ হওয়ার কথা রয়েছে, তবে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সুপারিশ করেছেন যে কয়েকটি সীমিত অগ্রাধিকারের উপর ফোকাস করার জন্য মিশনটিকে পুনর্গঠন করা হবে।

জাতিসংঘ বর্তমানে চাদ, বাংলাদেশ এবং মিশরের সামরিক দলকে বাহিনীতে বৃহত্তম অংশগ্রহণকারী হিসাবে তালিকাভুক্ত করেছে।

মালিতে জাতিসংঘের বিশেষ দূত এল-ঘাসিম ওয়ানেকে ডিওপের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘(নিরাপত্তা) কাউন্সিল যে সিদ্ধান্তই নেবে আমরা তার দ্বারা পরিচালিত হবো’।

তবে তিনি যোগ করেছেন, আয়োজক দেশের সম্মতি ছাড়া ‘একটি নির্দিষ্ট দেশে কাজ করা অসম্ভব না হলেও অত্যন্ত চ্যালেঞ্জিং হবে’।

আরও পড়ুন: পেন্টাগন পেপারস ফাঁসকারী ড্যানিয়েল এলসবার্গ আর নেই

গত বছরের মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি প্রতিবেদনে, মধ্য মালির মৌরা গ্রামে অভিযানের সময় মালিয়ান সশস্ত্র বাহিনী এবং ‘বিদেশী নিরাপত্তা কর্মীদের’ বিরুদ্ধে ৫০০ জনেরও বেশি লোককে হত্যায় অভিযোগ করা হয়েছে। মালি এবং রাশিয়া উভয় সরকারই এই প্রতিবেদনের নিন্দা করেছে।


একাত্তর/এসজে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর