কবরে মিললো তিন হাজার বছরের পুরোনো তলোয়ার

আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:৪৭ পিএম

জার্মানির একটি কবরে প্রায় ৩ হাজার বছরের পুরনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান মিলেছে যা এখনও অক্ষত এবং চকচকে।

প্রত্নতত্ত্ববিদরা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, দেখে যে কারও মনে হতে পারে, কেউ সংরক্ষণ করে রেখেছে এটি!

জার্মানির দক্ষিণের শহর নর্ডলিঙ্গেনের একটি কবরে পাওয়া যায় চতুর্দশ শতকের চকচকে এই তলোয়ারটি। খবর: বিবিসি।

রাজ্যের স্মৃতিস্তম্ভ সুরক্ষা কার্যালয় (বিএলএফডি) জানিয়েছে, ‘এটি এখনও চকচক করছে।’

বিএলএফডি জানায়, তলোয়ারের ধারালো অংশটি অষ্টভুজাকৃতির। হাতলে রয়েছে কারুকাজ। অষ্টভূজাকৃতির কারণে এমন তলোয়ার তৈরি করা জটিল বলে জানিয়েছে বিএলএফডি।

image


প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করেছেন, শুধু প্রদর্শনের জন্যই নয় বরং সত্যিকারের অস্ত্র হিসেবে এটি ব্যবহার হতো। তবে তলোয়ারটি কার ছিল, সে প্রশ্নের কোনো উত্তর মেলেনি।

ওই কবরে একজন নারী, পুরুষ এবং এক বালকের হাড় পাওয়া যায়। ছিল ব্রোঞ্জের আরও বেশ কিছু সরঞ্জাম। পুরনো কবরটিতে থাকা এই তিনজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।


একাত্তর/জো
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর