ব্রাজিলে ঘূর্ণিঝড়ে নিহত ১৩, নিখোঁজ ২০

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৪:১৭ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার প্রবল বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে পোর্তো আলেগ্রিসহ রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের কয়েক ডজন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্তবর্তী রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের সরকার এক বিবৃতিতে বলেছে, রাজ্যের সুরক্ষা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে সাইক্লোনে ১১ জন মারা গেছে। এছাড়া কারাতে ১৮ জন এবং ট্রেস ফোরকুইহাসে আরও দু'জন নিখোঁজ রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে পাঁচ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। 

image


রিও গ্রান্ডে ডো সুল রাজ্যের গভর্নর এদুয়ার্দো লেইটে সরকারি ও উদ্ধার কর্মকর্তাদের সাথে নিয়ে শনিবার দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

রবিবার নভো হামবুর্গো, লিন্ডলফো কলার এবং সাও লিওপোল্ডো শহরের রাস্তাগুলো প্লাবিত হয়েছে। পরে বৃষ্টি থামলে সৈন্যরা নভো হামবুর্গোতে উদ্ধার অভিযান শুরু করে। 

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে প্রায়ই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।


একাত্তর/আরবিএস  

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর