আটলান্টিকে নৌকা ডুবে ৩০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আপডেট : ২২ জুন ২০২৩, ০৯:৫২ পিএম

আটলান্টিক মহাসাগরে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নৌকা ডুবে কমপক্ষে ৩০ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা একজন নাবালক এবং একজন ব্যক্তির মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং আরও ২৪ জনকে উদ্ধার করেছেন। তবে নৌকায় কতজন লোক ছিল তা জানা যায়নি।

দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডারস এবং অ্যালার্ম ফোন জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৬০ জন লোক ছিল।

গত সপ্তাহে গ্রিসের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনাটি অভিবাসনের বিষয়ে ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে নতুন সমালোচনার জন্ম দিয়েছে। 

ওয়াকিং বর্ডারের হেলেনা ম্যালেনো গারজন বলেন, চার নারী এবং এক শিশুসহ ৩৯ জন ডুবে গেছে। তবে অ্যালার্ম ফোন জানিয়েছে, মোট ৩৫ জন নিখোঁজ রয়েছে। 

উভয় সংস্থাই অভিবাসী নৌকা পর্যবেক্ষণ করে এবং নৌকায় থাকা লোকজন বা তাদের আত্মীয়দের কাছ থেকে ফোনকল গ্রহণ করে।

বুধবার গ্রান কানারিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নৌকাটি ডুবে যায়।

স্প্যানিশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইএফই-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় স্প্যানিশ উদ্ধারকারী জাহাজ গার্ডামার ক্যালিওপি ডিঙ্গিটি থেকে মাত্র এক ঘণ্টা দূরে ছিল।

তবে জাহাজটি ডিঙ্গিটিকে সহায়তা করেনি, কারণ অপারেশনটির দায়িত্ব মরক্কোর কর্মকর্তারা নিয়ে নেন। একটি স্প্যানিশ উদ্ধারকারী বিমান নৌকাটিকে দেখতে পাওয়ার ১০ ঘণ্টা পর তারা বুধবার সকালে একটি টহল নৌকা পাঠায়। 

আরও পড়ুন: নিভে আসছে আশার আলো, এখনো নিখোঁজ টাইটান

ক্যানারি দ্বীপপুঞ্জ অঞ্চলের নেতা অ্যাঞ্জেল ভিক্টর টরেস ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ হিসাবে বর্ণনা করে ইউরোপীয় ইউনিয়নকে অভিবাসন নীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, যা অভিবাসনের ইস্যুতে ‘সমন্বিত এবং সহায়ক প্রতিক্রিয়া প্রদান করবে’।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অভিবাসীবিরোধী সহিংস বিক্ষোভের মধ্যে তিনটি বাংলাদেশি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিদেশী নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতিপত্র বা ‘গ্রিন কার্ড’ সংক্রান্ত নতুন এক বিজ্ঞপ্তি ঘিরে গত কয়েকদিন ধরেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে অভিবাসী মহলে। ক্ষোভ ও উদ্বেগের...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর