রোববার থেকে হজ শুরু

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৭:২৩ পিএম

ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম রোববার থেকে শুরু হবে।

সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির পর এবারই হবে সবচেয়ে বড় হজ অনুষ্ঠান। কোভিড-১৯ মহামারি সৌদি কর্তৃপক্ষকে এই হজ আয়োজনের আকার কমাতে বাধ্য করেছিল।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯ লাখ ২৬ হাজারেরও বেশি লোক হজ পালন করেছে। এর আগের বছর প্রায় ৫৯ হাজার মুসল্লি হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছে।

কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সসীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে।

সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাঙ্ক্ষা লালন করেন এবং সামর্থবানদের অবশ্যই জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। 

তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।


একাত্তর/জো

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
পবিত্র রমজান মাসের শেষের এই সময়ে বিশ্বজুড়ে ‘ইসলামভীতি প্রতিরোধ’ বা ‘ইসলামোফোবিয়া’ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
হজ হল ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ। হজযাত্রা একজন মুসলিমের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ। হজ এমন একটি ধর্মীয় আচার, যা সব মুসলমানরা যতক্ষণ শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে যাতায়াত করতে সক্ষম হয়,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর