এবার হজে রেকর্ড সংখ্যক মুসল্লির প্রত্যাশা

আপডেট : ০৭ মে ২০২৪, ০৯:০৭ পিএম

হজ হল ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ। হজযাত্রা একজন মুসলিমের জীবনে অত্যান্ত গুরুত্বপূর্ণ। হজ এমন একটি ধর্মীয় আচার, যা সব মুসলমানরা যতক্ষণ শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে যাতায়াত করতে সক্ষম হয়, ততক্ষণ হজ পালন করা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। জীবনে অন্তত একবার হলেও আল্লাহর ঘর কাবা ঘুরে দেখতে বলা হয়েছে। তাই প্রতি বছর ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ মক্কা সফর করেন।

ইসলামিক ক্যালেন্ডারের মতে বছরের নির্দিষ্ট মাসে হজ অনুষ্ঠিত হয়। আর সেই গুরুত্বপূর্ণ মাসটি হচ্ছে পবিত্র জিলহজ মাস। এই জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ হচ্ছে পবিত্র হজের নির্দিষ্ট সময়। বছরের অন্য কোনও মাসে বা সময়ে হজ পালন করা যায় না। তবে, বছরের অন্যান্য সময়ে অন্যান্য সময় ওমরাহ পালন করা যায়।  ওমরাহর চেয়েও বৃহত্তর ধর্মীয় তাৎপর্য রয়েছে হজের।

পবিত্র হজের সময় সারাবিশ্ব থেকে আগত মুসল্লিরা যাতে নির্বিঘ্নে এই ফরজ পালন করতে পারেন, সেদিকে সর্বোচ্চ নজর রাখে সৌদি আরবের সরকার। শুধুমাত্র হজের দেখভাল করার জন্যই দেশটিতে রয়েছে একটি আলাদা মন্ত্রনালয়। প্রতি বছরই মক্কাতে যোগ হচ্ছে আধুনিক সব সুযোগ-সুবিধা। সৌদি আরবে ভ্রমণের জন্য দরকারি ভিসা থেকে থাকা-খাওয়ার সব ব্যবস্থাই এখন অতি আধুনিক এবং সহজ।

চলতি বছর জুনের মাঝামাঝি সময়ে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ফলে মে মাসের শেষ সময় থেকেই পবিত্র নগরী মক্কায় ভিড় জমানো শুরু করবেন হজ যাত্রীরা। এ বছর মক্কায় রেকর্ড সংখ্যক ২০ লক্ষ হাজির সমাগম হতে পারে, এমনই মনে করছে সৌদি আরবের সরকার। তাই এখন থেকে সব রকমের প্রস্তুতি শুরু করে দিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রনালয়। প্রস্তুতিতে ধুম পড়ে গেছে সেখানে।

সুন্দর ও আরামদায়কভাবে হাজিরা যাতে হজ সম্পন্ন করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। হজ সংশ্লিষ্ট এজেন্সিগুলো মনে করছে, এবারের রমযান মাসে রেকর্ড সংখ্যক তিন কোটি মানুষ ওমরাহ পালন করার পর, হজেও মুসল্লিদের ঢল নামবে। রমযানে মদিনার মসজিদে নববীতে তিনি কোটি ৩০ লক্ষ মানুষ নামাজ আদায় করেছিলেন।

গত বছর হজ পালন করেন ১৮ লক্ষেরও বেশি মানুষ। করোনা মহামারির কারণে এর আগের তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজের সুযোগ দেয়া হয়। কিন্তু গত বছর সব বিধিনিষেধ তুলে দেয়া হয়। এতে করে মক্কায় ১৮ লক্ষেরও বেশি মানুষ হজ করতে আসেন। যদিও সৌদি কর্মকর্তারা ২৫ লক্ষ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করেছিলেন। তাদের প্রত্যাশা এবার আরও বেশি মানুষ হজ করতে আসবেন।

এদিকে, হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। নতুন বিধিতে বলা হয়েছে, হজ ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে। এছাড়াও এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, এমনকি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।

এআর
পবিত্র রমজান মাসের শেষের এই সময়ে বিশ্বজুড়ে ‘ইসলামভীতি প্রতিরোধ’ বা ‘ইসলামোফোবিয়া’ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
আমেরিকায় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং আক্রমণের ঘটনা রেকর্ড মাত্রায় বেড়েছে। বিগত ৩০ বছরের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি মুসলিমবিদ্বেষের ঘটনা ঘটেছে দেশটিতে। ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ এবং...
ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম রোববার থেকে শুরু হবে।সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবার হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।করোনাভাইরাস মহামারির পর এবারই...
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি কর্তৃপক্ষ জানায়, এ অঞ্চলে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার পবিত্র শাবান মাসের ৩০ দিন পূর্ণ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর